April 13, 2026, 10:39 pm

mostbet
সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

বড়াইগ্রামে প্রথম শ্রেণীর স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধার

নাহিদ হোসেন নাটোর প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের হারোয়া উত্তরপাড়া এলাকা থেকে পুলিশ জান্নাতুল আক্তার (৮) নামে প্রথম শ্রেনীর এক স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে। শনিবার সন্ধ্যায় নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে গলায় ওড়না পেছানো অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর প্রকৃত কারণ খুঁজতে পুলিশ রবিবার সকালে জান্নাতের মরদেহ ময়না তদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। জান্নাতুল হারোয়া উত্তরপাড়া গ্রামের কাঠমিস্ত্রী জমসেদ আলীর মেয়ে ও কালিকাপুর ফিডার প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। পরিবারের সদস্যরা জানায়, জান্নাতুল তার দশ বছর বয়সী বড় ভাইয়ের কাছে বিস্কুট চেয়ে না পেয়ে অভিমানে সবার অজান্তে ঘরে গিয়ে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে।বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. মাহবুবুর রহমান জানান, মৃত্যুর ঘটনাটি রহস্যজনক মনে হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে বিষয়টি নিশ্চিত হবে।
প্রাইভেট ডিটেকটিভ/২০ জানুয়ারি ২০১৯/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর