মোঃ মহিদুল ইসলাম ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
ফুলবাড়ী উপজেলার রুদ্রানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ
শিক্ষার্থীদের উদ্যোগে শীতবস্ত্র ও চিকিৎসসেবা প্রদান। ১৮ জানুয়ারি শুক্রবার সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রুদ্রানী উচ্চ বিদ্যালয়
প্রাঙ্গনে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে ও ফিজার ফাউন্ডেশনের সহযোগীতায় অত্র এলাকায় ৫ শতাধিক শীতার্তদের মাঝে উন্নত মানের কম্বোল বিতরণ, দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ এবং ব্লাড গ্রুপিং পরীক্ষা করা হয়। এ সময় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষক আব্দুল বাকীর সভাপতিত্বে এবং ফিজার ফাউন্ডেশনের উপদেষ্টা ইসমাইল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজিহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মানিক রতন, রুদ্রানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. খাজানুর রহমান, ফিজার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদ ও জেলাক্যাব নির্বাহী সদস্য মিডিয়া ব্যাক্তিত্ব মাসউদ রানা।
প্রাইভেট ডিটেকটিভ/২০ জানুয়ারি ২০১৯/ইকবাল