April 10, 2026, 11:04 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

জুবিলী উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

রুজেল আহমদ,সুনামগঞ্জ প্রতিনিধিঃ

mostbet

সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জুর রহমানে সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, খেলাধুলা ও বিনোদন মেধা বিকাশের অন্যতম মাধ্যম। পড়াশুনার পাশাপাশি খেলাধুলা চর্চার মাধ্যমে নিজেকে তৈরী করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান রাখেন তিনি। তিনি বলেন, সরকার শিক্ষাখাতকে বেশি গুরুত্ব দিচ্ছে। বছরের প্রথম দিন প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। যা বিশ্বে বিরল দৃষ্টান্ত। তাই মানসম্মত শিক্ষা প্রদানে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের আন্তরিক হওয়ার নির্দেশনা দেন তিনি। বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. ইসমাঈল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) প্রদিপ কুমার সিংহ, অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার মকবুল হোসেন, শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের দিবা শাখার সহকারি প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস ও প্রবাতি শাখার প্রধান শিক্ষক কালিপদ তালুকদার প্রমুখ। পরে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। শেষে শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২০ জানুয়ারি ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর