April 8, 2026, 1:11 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম,  গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

mostbet

পূবালী ব্যাংক লিমিটেড গাইবান্ধা ব্রাঞ্চের আয়োজনে গতকাল শনিবার গাইবান্ধা শহরের শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম মাঠে গাইবান্ধা ও রংপুরের পূবালী ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চের কর্মকর্তাদের নিয়ে গাইবান্ধা গ্লাডিয়েটরস ও রংপুর রাইডার্স নামে ফ্রেন্ডশীপ টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।সকালে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন রংপুর পূবালী ব্যাংক লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার ও অঞ্চল প্রধান মো. কামরুজ্জামান। প্রথমে রংপুর রাইডার্স টসে জিতে ব্যাটিংয়ে পাঠায় গাইবান্ধা গ্লাডিয়েটরসকে। গাইবান্ধা গ্লাডিয়েটরস ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান করে। জবাবে রংপুর রাইডার্স ১৯.২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৮ রান করে চ্যাম্পিয়ন হয়।শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা ব্রাঞ্চের প্রিন্সিপাল অফিসার এস এম নাসিরুল ইসলাম। বক্তব্য রাখেন রংপুর পূবালী ব্যাংক লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার ও অঞ্চল প্রধান মো. কামরুজ্জামান, গাইবান্ধা পৌর মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উত্তম কুমার রায়, রংপুর ব্রাঞ্চের ম্যানেজার সাজেদুল ইসলাম, গাইবান্ধা শাখার সিনিয়র অফিসার সোহেল রানা, অফিসার বেলাল হোসেন ও মহিমাগঞ্জ শাখার সিনিয়র অফিসার মোস্তফা হায়দার প্রমুখ। শেষে চ্যাম্পিয়ন দল রংপুর রাইডার্স, রানারআপ গাইবান্ধা গ্লাডিয়েটরস ও ম্যান অব দ্যা ম্যাচ এস এম নাসিরুল ইসলামের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২০ জানুয়ারি ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর