April 8, 2026, 2:42 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

চট্টগ্রাম আবাহনীর কষ্টের জয়ে শুরু

চট্টগ্রাম আবাহনীর কষ্টের জয়ে শুরু

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

কষ্টের জয়ে প্রিমিয়ার লিগ শুরু করেছে চট্টগ্রাম আবাহনী। নাইজেরিয়ান ফরোয়ার্ড আওয়ালা মাগালানের গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ১-০ ব্যবধানে হারিয়েছে তারা।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার ম্যাচের নবম মিনিটে গোলবঞ্চিত হয় চট্টগ্রাম আবাহনী। গাম্বিয়ার মিডফিল্ডার মোমোদু বাহর লম্বা পাস থেকে পাওয়া বলে ফাহিম মোরশেদের নেওয়া শট পোস্টে লেগে ফিরে।

২৪তম মিনিটে জাপানের মিডফিল্ডার ইউসুকে কাতোর শট ক্রসবারের ওপর দিয়ে গেলে এগিয়ে যাওয়া হয়নি মুক্তিযোদ্ধারও।

৫০তম মিনিটে মাগালানের ফ্রি কিকে বল জালে গেলে এগিয়ে যায় গত লিগে তৃতীয় হওয়া চট্টগ্রাম আবাহনী।

৬৬ মিনিটে মুক্তিযোদ্ধার বালো ফামুসার শট মোহাম্মদ নেহাল ফিস্ট করেন। পরের মিনিটে কর্নারে ইউনুসা কামারার হেডও ফেরান এই গোলরক্ষক।

ম্যাচের বাকিটা সময়ে সমতায় ফিরতে একের পর এক চেষ্টা করেও সফল হয়নি মুক্তিযোদ্ধা। ৬৭তম মিনিটে কামারার হেড লক্ষ্যভ্রষ্ট হয়। ৮৪তম মিনিটে ফামোসার শট ফিরে আসে পোস্টে লেগে।

এদিকে ময়মনসিংহের রফিক উদ্দিন ভ‚ইয়া স্টেডিয়ামে শনিবার প্রথম ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ২-১ গোলে হারায় সাইফ স্পোর্টিং ক্লাব।

Share Button

     এ জাতীয় আরো খবর