April 9, 2026, 12:05 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

হৃদয় ও শরিফুল বাংলাদেশ যুব দলে নেই বিপিএলের কারণে

হৃদয় ও শরিফুল বাংলাদেশ যুব দলে নেই বিপিএলের কারণে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজের প্রথম ভাগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল পাচ্ছে না অধিনায়ক তৌহিদ হৃদয় ও পেসার শরিফুল ইসলামকে। দুজনই খেলছেন বিপিএলে, কাউকেই ছাড়েনি তাদের ফ্র্যাঞ্চাইজি।

হৃদয়ের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন উইকেটকিপার ব্যাটসম্যান আকবর আলি। সহ-অধিনায়ক করা হয়েছে অলরাউন্ডার শামিম হোসেনকে। উঠতি লেগ স্পিনার রিশাদ হোসেন জায়গা পেয়েছেন দলে।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন  জানালেন, যুব দলের শক্তি কমে গেলেও দুই ক্রিকেটার লাভবানই হবেন।

“দলগুলি ওদের দুজনকে ছাড়তে চায়নি। অনূর্ধ্ব-১৯ দলে ওরা দুজনই পারফরমার, শক্তি তো কমে যাচ্ছেই। তবে বিপিএলের মতো টুর্নামেন্টে খেললে ওদের উপকারই হবে। অনেক কিছু শিখবে আশা করি। বিপিএল শেষে সিরিজের পরের পর্যায়ে ওদেরকে আমরা পাব।”

হৃদয় বিপিএলে খেলছেন সিলেট সিক্সার্স দলে। প্রথম ম্যাচে ভালো না করার পর এই ব্যাটসম্যান আর সুযোগ পাননি ম্যাচ খেলার। শরিফুল খেলছেন খুলনা টাইটানসে। ঘরোয়া ক্রিকেট থেকে ‘এ’ দল, গত কিছুদিনে সব জায়গায় বেশ ভালো পারফর্ম করলেও বিপিএলে এখনও পর্যন্ত নিজের সেরাটা দেখাতে পারেননি ১৭ বছর বয়সী বাঁহাতি পেসার। ৫ ম্যাচে উইকেট নিয়েছেন দুটি।

পূর্নাঙ্গ যুব সিরিজ খেলতে রোববার ঢাকায় আসছে ইংল্যান্ড যুব দল। এ দিনই দল চলে যাবে কক্সবাজারে। সেখানে ২৫ জানুয়ারি তারা খেলবে একটি গা গরমের ম্যাচ। সিরিজের একমাত্র যুব টি-টোয়েন্টি ম্যাচটি হবে ২৭ জানুয়ারি।

যুব ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে ২৯ ও ৩১ জানুয়ারি ও ২ ফেব্রæয়ারি। ৪ ফেব্রæয়ারি দুই দল কক্সবাজার থেকে যাবে চট্টগ্রামে। প্রথম যুব টেস্ট শুরু হবে ৭ ফেব্রæয়ারি, পরেরটি ১৫ ফেব্রæয়ারি। ১৯ ফেব্রæয়ারি দেশে ফিরবে ইংলিশরা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: আকবর আলি (অধিনায়ক), শামিম হোসেন (সহ-অধিনায়ক), মোহাম্মদ প্রান্তিক নওরোজ, তানজিদ হাসান, মোহাম্মদ পারভেজ হোসাইন, মাহমুদুল হাসান, অমিত হাসান, রকিবুল হাসান, আশরাফুল ইসলাম সিয়াম, রিশাদ হোসেন, রুহেল আহমেদ, মোহাম্মদ শাহিন আলম, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান সাকিব।

স্ট্যান্ড বাই: সাজিদ হাসান সিয়াম, মিজানুর রহমান মোহনা, মুজাক্কির হুসাইন, আসাদুল্লাহ হিল গালিব, ফজলে রাব্বি।

Share Button

     এ জাতীয় আরো খবর