April 8, 2026, 6:00 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

বিপিএলে পঞ্চাশ ছক্কা

বিপিএলে পঞ্চাশ ছক্কা

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

পঞ্চাশ ছক্কার দুয়ারে দাঁড়িয়েই শুরু করেছিলেন বিপিএল। কিন্তু ছয় ইনিংস খেলেও যেতে পারছিলেন না প্রত্যাশিত ঠিকানায়। অবশেষে সেই মাইলফলকের দেখা পেলেন সাব্বির রহমান। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে স্পর্শ করলেন বিপিএলে পঞ্চাশ ছক্কা।

শনিবার রংপুর রাইডার্সের বিপক্ষে সিলেট সিক্সার্সের হয়ে ম্যাচে ছয়টি ছক্কা মারার পথে সাব্বির পেরিয়ে যান ছক্কার ফিফটি।

এবারের আসর শুরুর আগে বিপিএলে সাব্বিরের ছক্কা ছিল ৪৭টি। প্রথম ম্যাচে একটি ছক্কা মারতে পেরেছিলেন, চতুর্থ ম্যাচে একটি।

রংপুরের বিপক্ষে ম্যাচের ষষ্ঠ ওভারে ফরহাদ রেজার বলে মারেন তার পঞ্চাশতম বিপিএল ছক্কা। ৫১ বলে ৮৫ রানের ইনিংসটায় পরে ছক্কা মেরেছেন আরও পাঁচটি।

৬১ ইনিংসে এখন ৫৫ ছক্কা সাব্বিরের। বিপিএলে দেশি-বিদেশি মিলিয়ে তার চেয়ে বেশি ছক্কা আছে আর কেবল একজনেরই। নামটি সহজেই অনুমেয়। মাত্র ৩১ ইনিংসেই ক্রিস গেইল মেরেছেন ১১০ ছক্কা!

৫৯ ইনিংসে ৪৬ ছক্কায় রেকর্ডের তিনে এনামুল হক। ৪৫ ছক্কা মেরেছেন এখনও পর্যন্ত তিনজন। ৫৮ ইনিংসে মুশফিকুর রহিম, ৬০ ইনিংসে ইমরুল কায়েস ও ৬৫ ইনিংসে মাহমুদউল্লাহ।

এভিন লুইস মেরেছেন ২৫ ইনিংসে ৪৪ ছক্কা, কাইরন পোলার্ড ২৭ ইনিংসে ৪৩টি।

এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার কীর্তিতেও গেইলের ধারেকাছে নেই কেউ। এক থেকে পাঁচ, সবকটিতেই আছেন গেইল। মেরেছেন ১৮ ছক্কা, ১৪ ছক্কা, ১২ ছক্কা, ১১ ছক্কা ও ১০ ছক্কা।

আরেক ম্যাচে ৯ ছক্কায় রেকর্ডের ছয়েও গেইল। তবে এখানে তার পাশে আছেন বাংলাদেশের একজন। ২০১৬ বিপিএলে ১২২ রানের ইনিংসের পথে সাব্বির মেরেছিলেন ৯ ছক্কা।

Share Button

     এ জাতীয় আরো খবর