মোঃ আতাউর রহমান,গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ
গতকাল শনিবার বগুড়া সদরের সাতশিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের
বিদায় সংবর্ধনা উপলক্ষে বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাডঃ সেকেন্দার আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন। তিনি বলেন আওয়ামীলীগ সরকার শিক্ষা বান্ধব সরকার এ সরকার বছরের শুরুতেই সারাদেশের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য পুস্তক তুলে দেন। জনগনও সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো বিপুল ভোটে আওয়ামীলীগ সরকারকে নির্বাচিত করেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাহিড়ীপাড়া ইউপি চেয়ারম্যান মাফতুন আহম্মেদ, লাহিড়ীপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজহারুল হান্নান রিপু। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমানের ব্যবস্থাপনায় অন্যদের মাঝে ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মালেক, আব্দুর রহিম, মতিউর রহমান মতি,এনামুল হক উকিল, বেদেনা বেগম,অবঃ শিক্ষক নুরুল ইসলাম, সমাজসেবক মোয়াজ্জেম হোসেন, আব্দুল আজিজ, ছলিম উদ্দিন,হযরত আলী, হাবিবুর রহমান, সাদেকুল ইসলামসহ সকল শিক্ষক/শিক্ষীকা ও ছাত্র/ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রাইভেট ডিটেকটিভ/১৯ জানুয়ারি ২০১৯/ইকবাল