মোঃ ইয়ামিন সরকার, দিনাজপুর জেলা সংবাদদাতা ঃ
ছাত্র/ছাত্রীদের সংবর্ধনা দেন “পারহরিনা স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন”।
প্রতি বছরের ন্যায় এই সেচ্ছাসেবী সংগঠন এবারো আয়োজন করেছেন কৃতি সংবর্ধনা ও
সুস্থ্য সাংসকৃতিক সন্ধ্যা। অনুষ্ঠানে সভাপতিত্ত করেন জনাব মোঃ জহুরুল ইসলাম, প্রধান অতিথি ছিলেন দিনাজপুর ৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ শিবলি সাদিক এমপি, উপস্থিত ছিলেন ৬ং ভাদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ আসমান জামিল ও সাবেক চেয়ারম্যান জনাব মোঃ বাবুল আহসানুল কবীর সামীম, বিশিষ্ট সমাজ সেবক জনাব মোঃ নুরে আলম সিদ্দিক, ভাদুরিয়া ইউনিয়ন ছাত্র লিগ সভাপতি মোঃ জামাল বাদশা ও প্রমুখ। ছাত্র ছাত্রীদের হাতে পুরুষ্ককার তুলে দেন অতিথিবৃন্দ। পুরুষ্কার শেষে বক্তারা ছাত্র ছাত্রীদের উদ্যেশ্য বক্তব্য ও বিভিন্ন দিক নির্দশনা দেন এবং ধন্যবাদ জানান পারহরিনা স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সকল সদস্যদের এরকম অনুষ্ঠান আয়োজন করার জন্য। ও বক্তব্য রাখেন পারহরিনা স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মাহাবুবুর রহমান, তিনি বলেন আমাদের এই সংগঠনের লক্ষ্য উদ্যোশ্য হচ্ছে ছাত্র ছাত্রীদের পড়া শুনার জন্য সহযোগিতা দিক নিদর্শনা দেওয়া ও অভিভাবকদের সচেতন করা। তিনি আরো বলেন বর্তমান সরকারের উন্নয়ন গ্রাম গঞ্জে ও ঘরে ঘরে যেমন ছড়িয়ে গেছে। আমরা চাই তেমনি করে ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিতে। এজন্য তিনি সবার পরামর্ষ উপদেশ ও সহযোগিতা চেয়েছেন। আলোচনা শেষে অঙ্গিকার শিল্প গোষ্টি সুস্থ সাংসকৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।