April 8, 2026, 6:07 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

স্বস্তির জয়ে আবাহনীর লিগ শুরু

স্বস্তির জয়ে আবাহনীর লিগ শুরু

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

দ্বিতীয়ার্ধের শেষ দিকের গোলে নোফেল স্পোর্টিং ক্লাবকে হারিয়ে প্রিমিয়ার লিগে শুভসূচনা করেছে আবাহনী লিমিটেড।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার নবাগত দলটির বিপক্ষে ২-১ গোলে জিতে আবাহনী।

সপ্তম মিনিটে এলিটা বেঞ্জামিন জুনিয়র গোললাইন থেকে বল হাত দিয়ে ফেরালে পেনাল্টির জোরালো আবেদন করে আবাহনী। কিন্তু বিষয়টি রেফারির চোখ এড়িয়ে যাওয়ায় সাড়া মেলেনি।

পরের মিনিটে এগিয়ে যায় শিরোপাধারীরা। সতীর্থের থ্রো ইনে মিডফিল্ডার সোহেল রানার বাড়ানো বলে ফরোয়ার্ড রুবেল মিয়ার শট ঠিকানা খুঁজে পায়।

প্রথমার্ধের যোগ করা সময়ে ম্যাচে ফেরে নোফেল স্পোর্টিং। ডি-বক্সে জটলার মধ্যে থেকে আবাহনীর ডিফেন্ডাররা বল বিপদমুক্ত করতে পারেননি। বাঁ দিকে ফাঁকায় থাকা কামরুল হাসানের শট জাল খুঁজে পায়।

৮০তম মিনিটে রায়হান হাসানের লম্বা থ্রোয়ে নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবার হেড অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে যায়।

৮৭তম মিনিটে জয়সূচক গোলটি পায় মারিও লেমোসের দল। রুবেলের বাড়ানো ক্রসে বদলি ফরোয়ার্ড শীতলের হেড আপেল ঠিকঠাক গøাভসে নিতে পারেননি। তালগোল পাকিয়ে বল নিয়ে গোললাইন পেরিয়ে যান এই গোলরক্ষক।

 

Share Button

     এ জাতীয় আরো খবর