April 8, 2026, 11:45 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

বিপিএল খেলে নিউ জিল্যান্ড সফর আদর্শ প্রস্তুতি নয়: রোডস

বিপিএল খেলে নিউ জিল্যান্ড সফর আদর্শ প্রস্তুতি নয়: রোডস

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ ক্রিকেটের জন্য বিপিএল গুরুত্বপূর্ণ। এই সময়টা ছাড়া টুর্নামেন্ট আয়োজনের ফাঁকা জায়গাও ছিল না। এই বাস্তবতা বোঝেন স্টিভ রোডস। তবে বিপিএল খেলেই নিউ জিল্যান্ড সফরে যাওয়াকে আদর্শ প্রস্তুতির ধারে কাছেও রাখছেন না বাংলাদেশ কোচ।

নিউ জিল্যান্ড সফরে বাংলাদেশের প্রথম ওয়ানডে ১৩ ফেব্রয়ারি। বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ৬ ফেব্রæয়ারি, ফাইনাল ৮ ফেব্রæয়ারি। ওয়ানডে দলের যারা ফাইনালের দুই দলে থাকবেন না, তাদের নিউ জিল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা ৭ ফেব্রæয়ারি। ফাইনালে খেলবেন যারা, তারা ঢাকা ছাড়বেন পরদিনই। নিউ জিল্যান্ড সফরের আগে তাই দেশে একদিনও অনুশীলন করতে পারবে না দল।

কোচের কাছে সেটি ভালো লাগার কারণ নেই। বিপিএলের খেলা দেখতে বাংলাদেশ কোচ এসেছেন সিলেটে। বিপিএল উপভোগও করছেন। কিন্তু নিউ জিল্যান্ড সফর নিয়ে শঙ্কার জায়গাটিও টের পাচ্ছেন যথেষ্টই।

টানা টি-টোয়েন্টি খেলে নিউ জিল্যান্ডে যাবে বাংলাদেশ, যে সফরে কোনো টি-টোয়েন্টিই নেই। বিপিএলে বেশির ভাগ ম্যাচই হচ্ছে মন্থর উইকেটে, নিউ জিল্যান্ডে উল্টো। সব মিলিয়ে প্রস্তুতি নিয়ে অস্বস্তিটা সংবাদমাধ্যমে লুকালেন না বাংলাদেশ কোচ।

“আমরা যে এরকম উইকেটে খেলে যাচ্ছি, নিউ জিল্যান্ড যেন না জানে! (হাসি)। সত্যি বলতে, বিপিএল খেলেই সরাসরি নিউ জিল্যান্ডে ওয়ানডে খেলতে যাওয়া আদর্শ প্রস্তুতির ধারে কাছেও নয়। কিন্তু এ নিয়ে কী-ই বা করার আছে আমাদের! বিপিএল দারুণ টুর্নামেন্ট। কোনো একটি সময়ে আয়োজন করতেই হতো, এই সময় করা ছাড়া আর উপায় ছিল না।”

“আমরা এই বাস্তবতা বুঝি। যারা ওয়ানডে দলে থাকবে, এটির সঙ্গে মানিয়ে নিতে হবে। আমরা জানি, ওয়ানডে সিরিজের জন্য আমাদের প্রস্তুতিতে খুব তাড়াহুড়ো থাকবে। কিন্তু আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে এবং যে ম্যাচই আসুক, জয়ের চেষ্টা করতে হবে। টেস্ট যারা খেলবে, ওরা একটু সময় পাবে মানিয়ে নেওয়ার। আশা করি ওদের সমস্যা হবে না।”

নিউ জিল্যান্ড সফরের তিনটি ওয়ানডের পর বিশ্বকাপের আগে বাংলাদেশ খেলবে আর একটি ওয়ানডে সিরিজ। মে মাসের প্রথম সপ্তাহে অংশ নেবে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় টুর্নামেন্টে, যেখানে তৃতীয় দল ওয়েস্ট ইন্ডিজ। রোডসের ধারণা, বিশ্বকাপের জন্য প্রস্তুতি খারাপ হবে না বাংলাদেশের।

“আয়ারল্যান্ড সফর আমাদের জন্য ভালো প্রস্তুতি হবে। দেশ ছাড়ার আগে মিরপুরে আমাদের ছোট্ট একটি ক্যাম্প হবে। তার পর আয়ারল্যান্ডে গিয়ে ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিকদের সঙ্গে খেলে ভালো অভিজ্ঞতা হবে। ওখানকার ঠাÐা ও ভেজা আবহাওয়ায় মানিয়ে নিতে হবে। বিশ্বকাপের জন্য ইংল্যান্ডে যেতে যেতে উইকেটগুলো শুষ্ক হতে শুরু করবে। আশা করি, দল তখন জয়ের ধারাবাহিকতায় থাকবে।”

“নিউ জিল্যান্ডে জেতা অনেক কঠিন হবে অবশ্যই। তবে যদি আমরা ভালো কিছু ফল বের করে আনতে পারি, ওয়ানডেতে আমরা সঠিক পথেই থাকব।”

Share Button

     এ জাতীয় আরো খবর