April 8, 2026, 6:59 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার

রোনালদোকে এজন্যই আনা: আল্লেগ্রি

রোনালদোকে এজন্যই আনা: আল্লেগ্রি

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

বড় ম্যাচে গোল করার সামর্থ্য আর ফল নির্ধারণ করে দেওয়ার ক্ষমতার জন্যই ক্রিস্তিয়ানো রোনালদোকে ইউভেন্তুস দলে টেনেছে বলে জানিয়েছেন দলটির কোচ মাস্সিমিলিয়ানো আল্লেগ্রি।

বুধবার রাতে সৌদি আরবের জেদ্দায় রোনালদোর একমাত্র গোলে এসি মিলানকে হারিয়ে রেকর্ড অষ্টম ইটালিয়ান সুপার কাপ জেতে ইউভেন্তুস। রোনালদো ও পুরো দলের পারফরম্যান্সে ভীষণ খুশি আল্লেগ্রি।

“আমরা ক্রিস্তিয়ানো রোনালদোকে দলে নিয়েছি কারণ সে ম্যাচের ফল নির্ধারণ করে দিতে পারে এবং বড় ম্যাচে গোল করে।”

“সে অসাধারণ একটা গোল করল এবং ম্যাচে ভালো খেলল। কিন্তু পুরো দলই দুর্দান্ত একটা পারফরম্যান্স দেখাল।”

“সব মিলে আমি এই দলের লড়াইয়ের মানসিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করি। এমনকি কয়েক মিনিটের জন্য যারা বেঞ্চ থেকে মাঠে নামে তারাও যথাযথ মনোভাবটা দেখায় এবং পার্থক্য গড়ে দেওয়ার ইচ্ছাটা রাখে।”

Share Button

     এ জাতীয় আরো খবর