April 9, 2026, 3:02 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

আবারও বাফুফে নির্বাচন করতে চান সালাউদ্দিন

আবারও বাফুফে নির্বাচন করতে চান সালাউদ্দিন

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামি বছরের এপ্রিলে। এক বছরেরও বেশি সময় বাকি থাকতেই বইতে শুরু করেছে নির্বাচনের হাওয়া। ইতমধ্যে আবারও বাফুফে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। বর্তমানে তিনি তৃতীয় মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করছেন। ২০১৬ সভাপতি পদে নির্বাচিত হওয়ার মধ্যে দিয়ে টানা তৃতীয়বারের মতো দেশের ফুটবলের সভাপতি পদে বসেন কিংবদন্তি ফুটবলার। গত নির্বাচনের আগেই বলেছিলেন, এটি হতে যাচ্ছে তাঁর জন্য শেষ নির্বাচন। কিন্তু মতো পরিবর্তন করে আবারও নির্বাচন করার জন্য উন্মুখ তিনি। গত মঙ্গলবার বেসরকারি এক টিভি চ্যানেলের অনুষ্ঠানে সালাউদ্দিন জানিয়েছেন চতুর্থবারের মতো নির্বাচন করার ইচ্ছের কথা, ‘আমি আগামি নির্বাচন করব। আমি যেই কার্যক্রমগুলো হাতে নিয়েছি, তার ৫০ ভাগ হয়েছে। এগুলো চালিয়ে নেওয়ার জন্য নির্বাচন করব।’ ২০০৮ সালের এপ্রিলে দায়িত্ব নেওয়ার পর টানা তৃতীয় মেয়াদে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতির পদে আছেন কাজী সালাউদ্দিন। বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৯২ তে রয়েছে বাংলাদেশ। গত বছর মে মাসে ১৯৭ তে নেমে গিয়েছিল লাল-সবুজরা। দশ বছর আগে সালাউদ্দিন যখন দায়িত্ব নিয়েছিলেন তখন বাংলাদেশের ফিফা র‌্যাঙ্কিং ছিল ১৫০-এর নিচে।

Share Button

     এ জাতীয় আরো খবর