মোঃ আতাউর রহমান গাবতলী(বগুড়া) প্রতিনিধিঃ
গতকাল বগুড়া গাবতলীর ২০নং সরধনকুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং
কমিটির সভা বিদ্যালয়ের সভাপতি দিলরুবা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষারমান উন্নয়ন ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক মুহাম্মদ আবু মুসা, শাহাদত হোসেন, মীর হোসেন, বাদল মোল্বা, মিতু বেগম, সামরিকা বেগম, রেজাউল করিম, হুমায়ন কবীর, শাহাদত হোসেন গামা, ও সদস্য সচিব জাহেদুল ইসলাম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ ইদ্রিস আলী ।
প্রাইভেট ডিটেকটিভ/১৬ জানুয়ারি ২০১৯/ইকবাল