April 8, 2026, 9:14 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

তাইজুলের ভাবনায় আরও ভালো কিছু

তাইজুলের ভাবনায় আরও ভালো কিছু

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

এবারের বিপিএলে দলের প্রথম জয়ের নায়ক তিনি। ম্যাচ-সেরা হয়েছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং করে। তবে এমন পারফরম্যান্সও খুব একটা আন্দোলিত করতে পারছে না তাইজুল ইসলামকে। খুলনা টাইটানসের এই বাঁহাতি স্পিনারের ভাবনা, আরও ভালো কিছু করার জন্য ক্যারিয়ারের অনেক সময় পড়েই আছে।

ঢাকায় চার ম্যাচ হারার পর এবারের বিপিএলে খুলনা প্রথম জয় পেয়েছে সিলেটে এসে। মন্থর উইকেটে ১২৮ রানের পুঁজিকে যথেষ্টরও বেশি প্রমাণ করেছেন খুলনার বোলাররা। তাইজুল ছিলেন তার সেরা চেহারায়। দারুণ লাইন-লেংথ, টার্ন ও ফ্লাইটের বৈচিত্রে ভুগিয়েছেন রাজশাহী কিংসের ব্যাটসম্যানদের। খুলনা জিতেছে ২৫ রানে।

৪ ওভারে ১০ রানে নিয়েছেন ৩ উইকেট তাইজুল। টি-টোয়েন্টিতে তার আগের সেরা ছিল ১৮ রানে ৩ উইকেট।

ক্যারিয়ার সেরা বোলিংয়ের অনুভূতি জানতে চাওয়াতে সংবাদ সম্মেলনে তাইজুল জানালেন আরও ভালোর পখে ছোটার প্রত্যয়, “ক্যারিয়ার তো এখনও পড়েই আছে আরও অনেক। এখানেই তো শেষ নয়ৃ।”

টানা চার ম্যাচে হারের পর এই ম্যাচেও ভালো করতে পারেনি খুলনার ব্যাটসম্যানরা। তবে তাইজুল জানালেন, উইকেট ব্যাটিং সহায়ক নয় বলেই জয়ের আশা ছিল তাদের।

“আমাদের ব্যাটসম্যানরা ব্যাটিং করার সময়ই বুঝতে পেরেছিল যে, উইকেট ব্যাটিংয়ের জন্য কঠিন। আমাদের লক্ষ্য ছিল যত রান করা যায়, কারণ বুঝতে পারছিলাম দ্বিতীয় ইনিংসে উইকেটে ব্যাটিং করা আরও কঠিন হবে। অনেক স্পিন ও কাটার ধরছিল। টার্ন ছিল। আমাদের বোলাররা পরিকল্পনা মতোই বোলিং করেছে।”

Share Button

     এ জাতীয় আরো খবর