March 15, 2026, 6:11 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

কমলগঞ্জে দায়িত্বে অবহেলায় কর্মকর্তাসহ চারজনকে অব্যাহতি

কমলগঞ্জে দায়িত্বে অবহেলায় কর্মকর্তাসহ চারজনকে অব্যাহতি

মশাহিদ আহমদ, মৌলভীবাজার

মৌলভীবাজারের কমলগঞ্জে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় আদমপুর এম, এ, ওহাব উচ্চ বিদ্যালয় কেন্দ্রে  ১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষার হলে প্রবেশের অপরাধে ৩ জনকে নগদ ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদন্ড এবং দায়িত্বে অবহেলার কারণে ভারপ্রাপ্ত কর্মকর্তা, কেন্দ্র সচিব ও হলের দুই শিক্ষককে পরীক্ষা থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে । আজ ২১ নভেম্বর দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক । জানা যায়- কমলগঞ্জ উপজেলার আদমপুর এম, এ, ওহাব উচ্চ বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষার হলরুমে প্রবেশ করে বহিরাগত ৩জন লোক ছাত্রদের উত্তর বলে দিতে সাহায্য করে। এ ঘটনার খবর পেয়ে মঙ্গলবার দুপুরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোহাম্মদ মাহমুদুল হক দায়িত্বে অবহেলার কারণে এম, এ, ওহাব উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর ইকবাল হোসেনকে প্রত্যাহার করে তার পরিবের্তে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তকদির হোসেনকে এবং কেন্দ্র সচিব এম, এ, ওহাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম, এ, আজিজকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তার পরিবর্তে কেন্দ্র সচিবের দায়িত্ব দেয়া হয়েছে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদ্মমোহন সিংহকে। এছাড়া ১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষার হলে প্রবেশের অপরাধে স্থানীয় জীনিয়াস ক্যাডেট স্কুল এন্ড কলেজের পরিচালক জুয়েল আহমদকে নগদ ১০ হাজার টাকা, পাইওনিয়ার কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ শেখ লতিফুর রহমাকে নগদ ১০ হাজার টাকা ও শিক্ষিকা শারমিন আক্তার লিজাকে নগদ ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদন্ডের আদেশ দেন। এছাড়া ওই কেন্দ্রের একটি হলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আশিক আহমদ ও শিক্ষিকা লিলি রানী সিনহাকে দায়িত্বে অবহেলার কারণে আগামী ৩ বছরের জন্য পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেন। অব্যাহতিপ্রাপ্ত দুইজনই গোলেরহাওর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

Share Button

     এ জাতীয় আরো খবর