April 7, 2026, 9:38 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

সামনে এগোতে হলে বিএনপিকে সাম্প্রদায়িক রাজনীতি ছাড়তে হবে: নাসিম

সামনে এগোতে হলে বিএনপিকে সাম্প্রদায়িক রাজনীতি ছাড়তে হবে: নাসিম

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপিকে সামনে এগোতে হলে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সাম্প্রদায়িক রাজনীতি ছাড়তে হবে। গতকাল সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্মরণে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মোহাম্মদ নাসিম। বিএনপি-জামায়াত জোটকে উদ্দেশ করে মোহাম্মদ নাসিম বলেন, এটা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে, এ দেশে আর কোনোদিনও সাম্প্রদায়িক শক্তি, কোনো দিনও মৌলবাদ, এই অশুভ শক্তি আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। বিএনপিকে আজকে ভুল স্বীকার করেই এগোতে হবে। মহাভুল তারা অতীতে করেছিল, এখনো করে যাচ্ছে। সে ভুল স্বীকার করে এগোতে হবে। এ দেশে অসাম্প্রদায়িক শক্তির কাছে তারা আর কোনো দিনও বিজয়ী হতে পারবে না, বলেন নাসিম। একই সঙ্গে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিশাল বিজয়ে অতি উল্লসিত বা অতিরিক্ত আত্মপ্রত্যয়ে না ভুগে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সৈয়দ আশরাফকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে নাসিম বলেন, বাংলাদেশের রাজনীতিতে সৈয়দ আশরাফের অভাব অপূরণীয়। দলের নেতাকর্মীদের তাঁর আদর্শ অনুসরণের আহ্বান জানান মোহাম্মদ নাসিম।

Share Button

     এ জাতীয় আরো খবর