April 10, 2026, 5:12 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

বাগাতিপাড়ায় সরকারী স্কুলে দুই শিক্ষকের হাতাহাতি চড়-থাপ্পড় তলব করেছেন ইউএনও

মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ
নাটোরের বাগাতিপাড়ার সরকারী স্কুলের দুই শিক্ষকের মধ্যে হাতাহাতি চড়-থাপ্পড়ের

mostbet

প্রতিকি ছবি

ঘটনা ঘটেছে। সংঘর্ষ থামাতে ছুটে যেতে হয় পুলিশকে। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই থেমে যায় ওই দুই শিক্ষকের মধ্যেকার কিল- চড় -থাপ্পড়ের যুদ্ধ। সোমবার (১৪ জানুয়ারি) সকালে উপজেলার মডেল পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রকে শাসন করা নিয়ে দুই শিক্ষকের মধ্যে ঘটে এই অনাকাংখিত ঘটনা। বিষয়টি জানতে ওই দুই শিক্ষক সহ প্রধান শিক্ষককে তলব করেছেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার।স্কুল কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শি সুত্রে জানাযায়, বাগাতিপাড়া উপজেলার মডেল পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক মোইনুল ইসলাম রোববার (১৩ জানুয়ারি) এক ছাত্রকে শাসন করেন। বিষয়টি নিয়ে ওই বিদ্যালয়ের ভোকেশনাল শাখার গণিত বিভাগের শিক্ষক টিপু সুলতান প্রতিবাদ করেন। সোমবার সকালে এনিয়ে স্কুলের জাতীয় সঙ্গীত শেষে ওই দুই শিক্ষকের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উভয় শিক্ষকের মধ্যে হাতাহাতি, কিল, চড়, থাপ্পর ও লাথালাথির ঘটনা ঘটে। উপস্থিত শিক্ষকরা তাদের থামাতে ব্যর্থ হন এবং ঘটনাটি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করলে তিনি অনাকাংখিত কোন ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশ প্রেরন করেন। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই দুই শিক্ষকের মধ্যেকার বাকবিতন্ডা সহ হাতাহাতির ঘটনা থেমে যায়।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন শিক্ষকসহ শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের চারতলা ভবনের নিচ তলায় শিক্ষকদের কক্ষের পাশে সিঁড়ি ঘরের নিচে প্রকাশ্যে এই ঝগড়া বিবাদে জড়িয়ে পড়েন ওই দুই শিক্ষক। এতে করে অভিভাবক সহ এলাকাবাসী স্কুলের পরিবেশ ও শিক্ষকদের মান নিয়ে প্রশ্ন তুলেছেন। ঘটনার সময় আরো দুইজন শিক্ষক সেখানে ছিলেন।বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ( ক্রীড়া বিষয়ক শিক্ষক ) সামশুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি জানার পর স্কুল পরিচালনা পর্ষদ সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ওই দুই শিক্ষক সহ আমাকে তলব করেছেন।উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু বলেন, তিনি ঘটনা জানার পর স্কুল কর্তৃপক্ষ সহ ওই দুই শিক্ষককে ডেকে পাঠিয়েছেন। ঘটনা শুনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

প্রাইভেট ডিটেকটিভ/১৪ জানুয়ারি ২০১৯/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর