লিপন দেব বালাগঞ্জ (সিলেট)প্রতিনিধিঃ
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন বলেছেন,উন্নত জাতি গঠন করতে হলে মানসম্মত প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই। রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে রোববার সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিমন্ত্রী।মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোঃ গিয়াস উদ্দিন আহমেদ।জাকির হোসেন বলেছেন, উন্নত জাতি গঠন করতে হলে মানসম্মত প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে তিনি শিক্ষার সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা চান। এদিকে মন্ত্রণালয়ের সচিব বলেছেন,প্রাক-প্রাথমিকে ভর্তির বয়স ৫ বছর থেকে ৪ বছরে আনা হবে এবং আরও ২০ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে।রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে রোববার সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিমন্ত্রী। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সচিব বলেন,শিক্ষকদের বেতন–বৈষম্য অচিরেই নিরসন করা হবে।শিগগিরই নতুন নিয়োগবিধি প্রণয়ন করা হবে।এ বছর আরও ২০ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোঃ গিয়াস উদ্দিন আহমেদ।
প্রাইভেট ডিটেকটিভ/১৪ জানুয়ারি ২০১৯/ইকবাল