April 8, 2026, 9:14 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

কোহলি অবসরের পর আর ব্যাট ধরবেন না

কোহলি অবসরের পর আর ব্যাট ধরবেন না

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বর্তমান সময়ে অনেক ক্রিকেটারই হয়তোবা আন্তর্জাতিক অঙ্গন থেকে অবসরের পর বিশ্ব জুড়ে ঘরোয়া টি-২০ ভার্সনে খেলে থাকে। তবে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি জানিয়েছেন অবসর নেয়ার পর তাকে আর খেলার আশপাশে দেখা যাবে না, পুনরায় ব্যাট ধরবেন না।

জাতীয় দল থেকে অবসর নেয়ার পর কিংবা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিদেশে লীগ খেলার নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে তিনি অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লীগ (বিবিএল) খেলার বিষয়টি বিবেচনা করবেন কিনা প্রশ্নের জবাবে কোহলি বলেন অবসরের পর নিশ্চিতভাবেই এ ধরনের কোন কিছুর ধারে-কাছে ধাকবেন না তিনি।

অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হওয়া ওয়ানডের আগে কোহলি বলেন, ‘দেখুন আমি জানি না ভবিষ্যতে এমন চিন্তা-ভাবনার পরিবর্তন হবে কিনা। তবে এখন পর্যন্ত আমি এটা বলতে পারি-ক্যারিয়ানে যতটা সম্ভভ ক্রিকেট খেলব। সত্যি বলতে অবসরের পর আর খেলব এমনটা আমি মনে করি না।’

এবি ডি ভিলিয়ার্স এবং ব্রেন্ডন ম্যাককালামের মত অবসরে যাওয়া ক্রিকেটাররা নিয়মিত বিভিন্ন দেশের ঘরোয়া টি-২০ লীগে খেলছেন। তবে কোহলি ঐ কাতারে সামিল হতে চান না।

তিনি বলেন, ‘গত পাঁচ বছর আমি অনেক ক্রিকেট খেলেছি এবং অবসরের পর আমার প্রথম কাজ কি হবে আমি বলতে পারছি না। কেননা আমি আর ব্যাট ধরবো না।’

Share Button

     এ জাতীয় আরো খবর