April 14, 2026, 1:41 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

জগন্নাথপুরে পাইলগাঁও শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মোঃ ফখরুল ইসলাম,জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

mostbet

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের একঝাঁক তরুণ বিভিন্ন

জগন্নাথপুরে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে              ছবিঃমোঃ ফখরুল ইসলাম

কলেজ ও ইউনিভার্সিটির শিক্ষার্থীদের নিয়ে গঠিত পাইলগাঁও শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।১৩ জানুয়ারি রোববার শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। স্থানীয় পাইলগাঁও ইউপি সদস্য ও পাইলগাঁও শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উপদেষ্টা আবু বক্কর মধু এর সভাপতিত্বে এবং পাইলগাঁও শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মোস্তাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাইলগাঁও ইউপি চেয়ারম্যান হাজী মখলুছ মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্যানেল চেয়ারম্যান সাহান আহমদ, শিক্ষক হাবিবুর রহমান, সাবেক মেম্বার মজুমদার আলী, সমাজসেবক শফিক মিয়া। বক্তব্য রাখেন, পাইলগাঁও শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সহ-সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক আজিজ মেহেদী গাজী, অর্থ সম্পাদক গোলাম দস্তগীর জনি, দপ্তর সম্পাদক মমিনুর রহমান, সহ-সম্পাদক রুমন মিয়া, জরুরী অর্থ তহবিল সম্পাদক জয়নুল ইসলাম।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবীকা জয়ফুল নেছা ও জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া। এ সময় সাংবাদিক ফখরুল ইসলাম, পাইলগাঁও শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের যুগ্ম-সম্পাদক মাহিদুল ইসলাম সানি, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ, সহ-সম্পাদক নিরেশ দাস, সহ-প্রচার সম্পাদক তোফায়েল আহমদ, ধর্ম সম্পাদক রোকেল মিয়া, ক্রীড়া সম্পাদক মঈনুল হোসেন, সদস্য সেনুর মিয়া, আবদুল কাদির, আবু তাহের, মাহবুবুর রহমান, শাজাহান মিয়া, মাজিদুল ইসলাম, হাসানুর রহমান সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফাউন্ডেশনের প্রচার সম্পাদক জুয়েল মিয়া এবং শতাধিক অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। সভায় দেশের গ্রাম-গঞ্জের অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহবান জানানো হয়। এদিকে-পাইলগাঁও শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনকে অর্থ দিয়ে সহযোগিতা করেন যুক্তরাজ্য প্রবাসী জয়ফুল নেছা, রশিদ মিয়া, দুবাই প্রবাসী আকল মিয়া, জহুর উদ্দিন, রোশন মিয়া, শাজাহান মিয়া, আবু তাহের তুলা মিয়া, সৌদি আরব প্রবাসী মজলু মিয়া, আজন মিয়া ও কাতার প্রবাসী আল জামিন প্রমূখ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৩ জানুয়ারি ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর