March 19, 2026, 6:37 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

জাপানে মার্কিন সৈন্যদের জন্য মদ্যপান নিষিদ্ধ

জাপানে মার্কিন সৈন্যদের জন্য মদ্যপান নিষিদ্ধ

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

জাপানে মোতায়েনরত মার্কিন সৈন্যদের জন্য মদ্যপান নিষিদ্ধ করা হয়েছে। দেশটির ওকিনাওয়া দ্বীপে এক সৈন্য মাতাল অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটালে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। গত রোববার যুক্তরাষ্ট্রের এক মেরিন সেনা মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। এমন সময় তার গাড়ি রাস্তার মোড়ে একটি মিনি-ট্রাককে সজোরে ধাক্কা দিলে ট্রাকের চালক (৬১) নিহত হন। পুলিশ জানায়, ২১ বছর বয়সী ওই সৈন্যের নিঃশ্বাস পরীক্ষা করে দেখা গেছে বৈধ মাত্রার চেয়ে তিনগুণ বেশি অ্যালকহোল তিনি পান করেছেন। দুর্ঘটনার পর বেপরোয়া গাড়ি চালানোর ফলে একজনের মৃত্যুর অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। জাপানের মার্কিন বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, জাপানে কর্তব্যরত মার্কিন সেনারা এখন থেকে ঘাঁটি বা ঘাঁটির বাইরে কোন স্থানেই মদ পান করতে পারবে না। ওকিনাওয়ায়তেও সৈন্যরা তাদের অফিস ও ঘাঁটির বাইরে যেতে পারবে না। জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা বলেন, টোকিও মার্কিন কর্তৃপক্ষের কাছে অবিলম্বে দেশটিতে কর্তব্যরত মার্কিন সেনাদের শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানায়। দুদেশের মধ্যে যৌথ নিরাপত্তা চুক্তির অংশ হিসেবে জাপানে প্রায় ৪৭ হাজার মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর