April 10, 2026, 11:04 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

ভোলায় বাল্যবিয়ে রোধে বির্তক প্রতিযোগিতা

রাকিব হোসেন, ভোলা জেলা প্রতিনিধিঃ

mostbet

ভোলায় বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শনিবার দুপুরে স্কুল ও মাদরাসা ভিত্তিক বির্তক প্রতিযোগিতা হয়েছে। ইউনিসেফের সহযোগিতায় কোস্ট ট্রাস্টের সমন্বিত বাল্যবিয়ে প্রতিরোধ কর্মসূচি (আইইসিএম) প্রকল্প এর আয়োজন করেন। সদরের ব্যাংকেরহাট সমবায় ইসলামিয়া সিনিয়র মাদরাসায় এই বির্তক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী হয়। ‘শিক্ষার হার বৃদ্ধি করে বাল্যবিয়ে রোধ করা সম্ভব’ এই বিষয়ে দশম শ্রেণির দুটি দল বির্তকে অংশ নেয়। প্রতিযোগীরা বিভিন্ন যুক্তি তর্কের মাধ্যমে বাল্যবিয়ে রোধে শিক্ষার পাশাপাশি সবাইরে সচেতন হওয়ার আহবান জানায়। এতে বিজয়ী হয় সরকারি দল (পক্ষ) দল। বিজয়ীরা হলেন- লামিয়া আক্তার, সাদিয়া বেগম, সানজিদা আক্তার। পরে প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার সহকারী ভাইস প্রিন্সিপাল মো. মহিউদ্দিন, উপজেলা ট্রেনিং অ্যান্ড মনিটরিং অফিসার মো. মনিরুজ্জামান, অ্যাডভোকেসি অ্যান্ড মিডিয়া অফিসার আদিল হোসেন তপু, মো. ইদ্রিস, শামীমা ইয়াসমিন, মো. নুরনবী, হালিমা বিবি, মো. বিল্লাল, উপজেলা ফ্যাসিলেটর মো. রাকিব প্রমুখ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৩ জানুয়ারি ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর