April 8, 2026, 9:16 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

রাজারহাটে নাজিমখান প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ানশীপ(এন.পি.এল)২০১৮/১৯ খ্রিঃ এর ফাইনাল অনুষ্ঠিত

মোঃ রেজাউল হক,রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

mostbet

আমাদের ফুটবল আমাদের রক্তস্নাত স্রোতধারাতে আমাদের মাঠে আমাদের খেলা চলছে চলবেই এমন স্লোগান কে সামনে রেখে মিজানুর বকসী বাবলা এর তত্বাবধান ও শামস্ উদ্দিন বসুনীয়া সুমনের সঞ্চালনায় নাজিমখান প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়নশিপ(এন.পি.এল) ২০১৮/১৯ টুর্নামেন্টের ফাইনাল খেলা অদ্য বিকেল ৩ ঘটিকায় নাজিমখান স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।উক্ত ফাইনাল খেলায় ফাইনালিস্ট দু’টি দলের মধ্যকার শ্বাসরুদ্ধকর খেলায় স্বাগতিক গাবেরতল ফুটবল একাদশ প্রতিপক্ষ বকুলতলা ফুটবল একাদশ কে ০২ঃ০১ গোলে পরাজিত করে এবারের আসরের চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন।অদ্যকার খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্জ্ব আবুনূর মোহাম্মদ আক্তারুজ্জামান সাবেক চেয়ারম্যান রাজারহাট উপজেলা।ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সম্মানিত সদস্য আঃসালাম,প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও রাজারহাট বিডি ডট কমের অনারারি সম্পাদক মো:এনামুল হক।এছাড়াও আরো উপস্থিত ছিলেন,প্রেসক্লাব রাজারহাটের কোষাধ্যক্ষ মো: এনামুল হক, রাজারহাট বিডি ডট কমের সিনিয়র সহ সম্পাদক আসাদুজ্জামান এইম রতন, সমাজসেবক আনোয়ারুল ইসলাম মাসুদ সহ আরো অনেকেই।মিডিয়া পার্টনার ছিল রাজারহাট বিডি ডট কম
প্রধান অতিথি বক্তব্যে বলেন,এরকম টুর্নামেন্টের আয়োজন চলমান থাকলে প্রযুক্তির আগ্রাসন ও মাদকের হাত থেকে যুবসমাজ কিছুটা মুক্তি পাবে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১২ জানুয়ারি ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর