April 13, 2026, 1:37 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

আম্পায়ারদের রিপোর্টে আলিসের ‘কীর্তি’ প্রশ্নবিদ্ধ

আম্পায়ারদের রিপোর্টে আলিসের ‘কীর্তি’ প্রশ্নবিদ্ধ

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

এক ম্যাচ খেলেই বিখ্যাত হয়ে গেছেন অফ স্পিনার আলিস আল ইসলাম। হতেই হবে। বিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই যে হ্যাটট্রিক করে বসেছেন ঢাকা ডায়নামাইটসের এই তরুণ অফ স্পিনার! রুদ্ধশ্বাস ম্যাচে ঢাকাকে জয় এনে দিয়ে হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ।

তবে আলিসের ‘কীর্তি’ প্রশ্নবিদ্ধ আম্পায়ারদের রিপোর্টে। বিসিবি সূত্র জানিয়েছে, রংপুর রাইডার্স ও ঢাকা ডায়নামাইটস ম্যাচের আম্পায়াররা সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ এনেছেন তাঁর বিরুদ্ধে। আম্পায়ারদের রিপোর্ট অনুযায়ী ঢাকার এই বোলারের প্রতিটি ডেলিভারিতেই অ্যাকশন সন্দেহজন। রংপুর অবশ্য ম্যাচ শেষেই আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, আলিসের অ্যাকশনে সমস্যা আছে, বিশেষ করে তাঁর দুসরার অ্যাকশন সন্দেহজনক। এরপর আম্পায়াররা আলিসের প্রতিটি অ্যাকশনকেই সন্দেহজনক বলার পর বৈধতা পেয়ে যায় রংপুরের সে দাবি।

চলতি মৌসুমের প্রথম বিভাগ ক্রিকেটে আলিস খেলেছেন ওল্ড ডিওএইচএসের হয়ে। তাঁর বোলিং অ্যাকশনকে বাঁকা চোখে দেখা হয়েছে সেখানেও। তবে বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির প্রধান জালাল ইউনুসের দাবি, ‘আমি খোঁজ খবর নিয়ে জেনেছি, প্রথম বিভাগ ক্রিকেটে ওর অ্যাকশন নিয়ে কোনো আম্পায়ার রিপোর্ট করেনি, তাই ওর অ্যাকশন সংশোধনেরও প্রশ্ন ওঠে না।’

তবে জালাল ইউনুস জানিয়েছেন, সবাই তার অ্যাকশন নিয়ে কথা বলায় ওল্ডডিএইচএসের এক কর্মকর্তার সঙ্গে আলিস নিজেই তাদের কাছে গিয়েছিলেন অ্যাকশনে ত্রুটি আছে কি না বোঝার জন্য। পরে বোলিংয়ের ভিডিও ফুটেজ দেখে রিভিউ কমিটি আলিসকে জানায়, তাঁর অ্যাকশনে সমস্যা নেই। এমনকি দুসরা করার সময়ও কনুই পনেরো ডিগ্রির বেশি বাঁকা হয় না। ওই সময় আলিসকে হাত ঠিক রাখার কিছু টিপস দেওয়া হয় বলে জানিয়েছেন বোলিং অ্যাকশন রিভিউ কমিটির প্রধান।

Share Button

     এ জাতীয় আরো খবর