ইমানুল সোহান ইসলামী বিশ্ব বিদ্যালয় প্রতিনিধিঃ
ইসলামী বিশ্ব বিদ্যালয়ে (ইবি) নতুন পরিবহন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন
বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো: রেজওয়ানুল ইসলাম। শনিবার বেলা সাড়ে ১১ টায় পরিবহন প্রশাসকের কার্যালয়ে এ দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হয়। জানা যায়, সদ্য বিদায়ী পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেনের মেয়াদ শেষ হওয়ায় গত ১৯ ডিসেম্বর প্রফেসর ড. রেজওয়ানুল ইসলামকে এ পদে নিয়োগ দেন বিশ্ব বিদ্যালয় ভিসি প্রফেসর ড. মো: হারুন-উর-রশিদ আসকারী। তিনি আগামী এক বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন। পরিবহন অফিসের সহকারী রেজিস্ট্রার মোঃ জামিল হোসেনের সঞ্চালনায় দ্বায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. অরবিন্দ সাহা, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্মন, পরিবহন পরিচালনা পর্ষদের আহবায়ক প্রফেসর ড. রুহুল কে এম সালেহ, প্রফেসর ড. আহসান-উল আম্বিয়া, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোঃ আনিচুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে ইবিসাস’র সভাপতি আব্দুল্লাহ আল ফারুখ, সাধারণ সম্পাদক ইমরান শুভ্র, ইবি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ফেরদাউসুর রহমান সোহাগ, দপ্তর সম্পাদক শাহাদাত তিমির এবং পরিবহন অফিসে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রাইভেট ডিটেকটিভ/১২ জানুয়ারি ২০১৯/ইকবাল