December 6, 2025, 12:03 pm

সংবাদ শিরোনাম
রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায় একটি হারানো বিজ্ঞপ্তি।

বিদেশে বন্দি ১৫১৪৯

বিদেশে বন্দি ১৫১৪৯

ডিটেকটিভ নিউজ ডেস্ক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম সংসদে জানান, ১৫ হাজার ১৪৯ জন বাংলাদেশি বিভিন্ন দেশের কারাগারে রয়েছেন। এর মধ্যে সর্বাধিক ১০ হাজার ৮৮৫ জন সৌদি আরবে বন্দি। মালয়েশিয়ায় বন্দি আছেন ৮১০ জন বাংলাদেশি।

এছাড়া সংযুক্ত আরব আমিরাতে ৯৭৭ জন, কুয়েতে ৩৮৪ জন, কাতারে ৩০৯ জন, লিবিয়ায় ২৩৯ জন, ওমানে ৬৬১ জন, সিঙ্গাপুরে ৮৪ জন, দক্ষিণ কোরিয়ায় ২৭ জন, ইরাকে ১১৫ জন, ইতালিতে ১৩৪ জন, জাপানে ২৩ জন, জর্ডানে ৫৯ জন, গ্রিসে ২৫৭ জন, মিশরে ৪ জন, মালদ্বীপে ১২৪ জন, হংকংয়ে ৭৯ জন, থাইল্যান্ডে ১ জন, মরিশাসে ৭ জন বন্দি রয়েছেন।

নুরুল ইসলামের অনুপস্থিতিতে তার পক্ষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন।

বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের কোনো দেশে কর্মী নিয়োগের উপর নিষেধাজ্ঞা নেই। তবে কোনো কোনো রাষ্ট্রে চাহিদার চেয়ে বেশি সংখ্যক কর্মী যাওয়ায় সেসব দেশে কর্মী গমন তুলনামূলক কম।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ২০১৭ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সৌদি আরবে ৪ লাখ ৬২ হাজার ৭১৩ জন, কাতারে ৭০ হাজার ৪৪০ জন, ওমানে ৭৪ হাজার ৯৪৩ জন, কুয়েতে ৪২ হাজার ৩১ জন, বাহরাইনে ১৮ হাজার ৪১০ জন, জর্ডানে ১৭ হাজার ৮১৯ জন, লেবাননে ৭ হাজার ১১৪ জন, সংযুক্ত আরব আমিরাতে ৩ হাজার ৪৮২ জন, ইরাকে ৩ হাজার ৪৮২ জন কর্মী গেছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর