April 8, 2026, 11:44 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

‘ধর্ষণ’ অভিযোগে বেকায়দায় রোনাল্ডো, ডিএনএ পরীক্ষার নির্দেশ পুলিশের

‘ধর্ষণ’ অভিযোগে বেকায়দায় রোনাল্ডো, ডিএনএ পরীক্ষার নির্দেশ পুলিশের

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

‘ধর্ষণ’ অভিযোগে বেকায়দায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। লাস ভেগাস পুলিশ রোনাল্ডোর ডিএনএ-র নমুনা সংগ্রহ করার নির্দেশ দিয়েছে।

২০০৯ সালে মডেল ক্যাথরিন মায়োরগাকে ধর্ষণ করেছিলেন, এমন অভিযোগ এনেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের এই মডেল। তারপরেই তদন্তে নামে লাস পুলিশ। ডিপার্টমেন্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়, মায়োরগার পোশাকে প্রাপ্ত ডিএনএ, রোনাল্ডোর দেহের কি না, তা তদন্ত সাপেক্ষ মিলিয়ে দেখার জন্যই ডিএনএ টেস্ট প্রয়োজন।

রোনাল্ডো যে মডেলের শয্যাসঙ্গিনী হয়ে থাকতে পারেন, তা কার্যত নিশ্চিত করে দিয়েছেন মহাতারকা ফুটবলারের আইনজীবী পিটার ক্রিশ্চিয়ানসেন। তিনি ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন, ‘মিস্টার রোনাল্ডো সব সময়ে বলেছেন, লাস ভেগাসের ঘটনা পারস্পরিক সম্মতির ভিত্তিতে হয়েছিল। তাই এটা আশ্চর্যের হবে না, যে ডিএনএ-র নমুনা মিলে যেতেই পারে’।

৩৪ বছরের তরুণী মডেল জার্মানির বিখ্যাত ‘ডের স্প্রিগেল’ পত্রিকায় জানিয়েছিলেন, লাস ভেগাসের ‘রেইন’ নাইট ক্লাবে ২০০৯ সালে তার রোনাল্ডোর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। তারপরে পাম প্লেস হোটেলে নিজের পেন্টহাউসে তাকে ‘ধর্ষণ’ করেন রোনাল্ডো।

Share Button

     এ জাতীয় আরো খবর