April 9, 2026, 10:06 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

ক্রিকেটের স্মরণীয় এক ক্যাচের জন্ম দিলেন পোলার্ড

ক্রিকেটের স্মরণীয় এক ক্যাচের জন্ম দিলেন পোলার্ড

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ধনুকের মতো বেঁকে তালুবন্দি করলেন বল, কিন্তু শূন্যে লাফিয়ে ওঠা আন্দ্রে রাসেল পা মাটিতে স্পর্শ করলেই ছক্কা! ছয় বাঁচাতে হয়তো বল ছুড়ে মারলেন মাঠের ভেতর, ততক্ষণে অবশ্য কিয়েরন পোলার্ড চলে এসেছেন তার কাছাকাছি। রাসেলের ছোঁড়া বল ধরে বিপিএল তো বটেই, ক্রিকেটের স্মরণীয় এক ক্যাচের জন্ম দিলেন পোলার্ড।

ক্যাচটা আবার যেনতেন ব্যাটসম্যানের নয়, তিনি ক্রিস গেইল। টি-টোয়েন্টিতে যার সামনে বোলারদের হৃদস্পন্দন বেড়ে যায় কয়েকগুণ। রংপুর রাইডার্সের এই ব্যাটসম্যানকে আউট করা মানে এমনিতেই উৎসবের মাত্রা বেড়ে যাওয়া, সেখানে দুই ক্যারিবিয়ান সতীর্থের যুগলবন্দিতে নেওয়া দুর্দান্ত এক ক্যাচে বাধভাঙা আনন্দে মাতোয়ারা ঢাকা ডায়নামইটস।

শুভাগত হোমের আগের বলে গেইলকে এলবিডাব্লিউ দিয়েছিলেন আম্পায়ার। রিভিউ নিয়ে বেঁচে যাওয়া গেইল পরের বলেই মারতে চাইলেন ছক্কা। কিন্তু রাসেলের অসাধারণ প্রচেষ্টার পর পোলার্ডের ক্যাচ হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে।

বোলারের ওপর দিয়ে গেইলের হাঁকানো বল স্ট্রেইট সীমানার ওপর দিয়ে পেরিয়ে যাবে বলেই মনে হচ্ছিল। কিন্তু বল সোজা সীমানার কাছে থাকা রাসেল লাফিয়ে উঠলেন। অনেকটা বেঁকে বল তালুবন্দিও করলেন তিনি।

যদিও শূন্যে লাফিয়ে ওঠায় তার শরীরের পুরো অংশটাই তখন সীমানার ওপারে। মাটিতে পা স্পর্শ করলেই হয়ে যাবে ছক্কা। শূন্যে থাকা অবস্থাতেই রাসেল বল ছুঁড়ে মারলেন সীমানার ওপারে। ওই বলটি হাত দিয়ে ধরতে কোনও অসুবিধাই হয়নি আরেক ক্যারিবিয়ান পোলার্ডের। গেইলের আউটে পোলার্ডের নাম লেখা থাকলেও অসাধারণ এই ক্যাচের পুরো কৃতিত্বই রাসেলের।

এবারই প্রথম নয়, রাসেল ও পোলার্ডের এমন চমৎকার ক্যাচের উদাহরণ আছে অনেকই। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রায়ই তারা শিরোনামে আসেন দুর্দান্ত ক্যাচের জন্য। এবার বাংলাদেশে তারা একসঙ্গে জন্ম দিলেন অনেকদিন স্মৃতিতে সাজিয়ে রাখার মতো এক ক্যাচের।

Share Button

     এ জাতীয় আরো খবর