April 8, 2026, 4:29 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

ইনজুরির কারনে দেশে ফিরছেন স্মিথ

ইনজুরির কারনে দেশে ফিরছেন স্মিথ

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার সকালেও দলের অনুশীলনে মাঠে ছিলেন স্টিভেন স্মিথ। অনুশীলন যদিও করেননি। সন্ধ্যায় জানা গেল কারণ। কনুইয়ে চোট নিয়ে এ দিন রাতেই দেশে ফিরে যাচ্ছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক। কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিনের আশা, চোট গুরুতর না হলে এই অস্ট্রেলিয়ান ফিরে আসবেন পরের সপ্তাহেই।

অন্তত দুটি ম্যাচে স্মিথের না খেলা আপাতত নিশ্চিত। তার অনুপস্থিতিতে কুমিল্লাকে নেতৃত্ব দেওয়ার দৌড়ে এগিয়ে ইমরুল কায়েস। এবারের আসরে কুমিল্লার সহ-অধিনায়ক ইমরুলই। দলে তামিম ইকবাল থাকলেও নেতৃত্বে খুব আগ্রহী নন গত আসরে কুমিল্লাকে নেতৃত্ব দেওয়া ওপেনার।

স্মিথের কনুইয়ের এই চোট পুরোনো। বিপিএলে দুটি ম্যাচ খেলে সেটি মাথাচাড়া দিয়েছে আবার। চোটের কারণে সবশেষ ম্যাচের পর দলের দুটি অনুশীলন সেশনে মাঠে আসলেও অনুশীলন করতে পারেননি। ব্যথা না কমায় দেশে ফিরছেন মূলত একটি এমআরই করাতে। রিপোর্ট ভালো হলে তিনি ফিরবেন যত দ্রুত সম্ভব।

প্রথম দুই ম্যাচে স্মিথের নেতৃত্বে একটি ম্যাচ জিতেছে কুমিল্লা, হেরেছে একটিতে। নিজে ব্যাট হাতে খুব ভালো করতে পারেননি। তবে নেতৃত্ব দিচ্ছিলেন যেভাবে, সেটির কারণেই স্মিথকে কয়েক ম্যাচ না পাওয়া দলের জন্য বড় আঘাত,  বললেন কুমিল্লার কোচ সালাউদ্দিন।

“প্রথম দুই ম্যাচে স্মিথ মাঠে খুব ভালো অধিনায়কত্ব করেছে। মাঠের বাইরে খুব দ্রুত দলকে আপন করে নিয়েছিল। এখানে আসার আগে থেকেই আমার কাছ থেকে দলের স্থানীয় ক্রিকেটারদের সম্পর্কে বিশদ খোঁজ নিয়েছে। নিজেও সবার ভিডিও দেখে ধারণা নিয়েছে। কার কি ভূমিকা, সবাইকে খুব ভালোভাবে বুঝিয়ে বলেছে। দলে খুব সম্পৃক্ত ছিল। সে কয়েক ম্যাচে না থাকায় তাই বড় ক্ষতি হয়ে গেল।”

“সে বলেছে, রিপোর্টে খারাপ কিছু না পেলে দ্রুতই ফিরে আসবে। আমারও সেটিই বিশ্বাস। কারণ ওকে ম্যাচ খেলার জন্য খুব মরিয়া মনে হয়েছে। ওরা মাঠের মানুষ, মাঠে থাকতে চায়। দেশের হয়ে খেলতে পারছে না। এখানে খেলার সুযোগ তাই হাতছাড়া করতে চায় না। আশা করছি ওর ইনজুরি সিরিয়াস নয়, তাড়াতাড়িই ফিরবে।”

কুমিল্লার পরের দুই ম্যাচ শুক্রবার রাজশাহী কিংসের বিপক্ষে এবং রোববার চিটাগং ভাইকিংসের বিপক্ষে। সোমবার বিপিএলে বিরতি। মঙ্গলবার সিলেট পর্বের প্রথম দিনে কুমিল্লার প্রতিপক্ষ সিলেট সিক্সার্স।

Share Button

     এ জাতীয় আরো খবর