April 8, 2026, 12:16 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

মাহমুদউল্লাহ-আরিফুলের ফর্ম নিয়ে ভাবছেন না জয়াবর্ধনের

মাহমুদউল্লাহ-আরিফুলের ফর্ম নিয়ে ভাবছেন না জয়াবর্ধনের

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

আগের আসরগুলোতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসা মাহমুদউল্লাহ প্রথম তিন ম্যাচে যেন নিজের ছায়া হয়ে ছিলেন। রান নেই খুলনা টাইটানসের মিডল অর্ডারের আরেক ভরসা আরিফুল হকের ব্যাটেও। তবে তাদের ফর্ম নিয়ে একদমই ভাবছেন না কোচ মাহেলা জয়াবর্ধনে।

নিজেদের প্রথম তিন ম্যাচে হেরেছে খুলনা। তিন ইনিংসে অধিনায়ক মাহমুদউল্লাহ করেন ২৪, ৮ ও ১১ রান। প্রত্যাশিত ঝড় তুলতে পারেননি আরিফুল। ১২, অপরাজিত ১৯ ও ১২ রান আসে তার ব্যাট থেকে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার রাজশাহীর কাছে ৭ উইকেটে হারের পর জয়াবর্ধনে জানান, নেটে ভালো ব্যাটিং করায় তাদের ফর্ম নিয়ে একদমই ভাবছেন না তিনি।

“না, কোনো দুর্ভাবনা নেই। মাহমুদউল্লাহ প্রতিভাবানা এবং খুব ভালো একজন খেলোয়াড়। কয়েকটা ইনিংসে একজন খেলোয়াড়ের উঁচু মান চলে যায় না। আমি নিশ্চিত সে রান করবে। সে আমাদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়।”

“আরিফুলের ভূমিকা ভিন্ন। ওর দায়িত্ব ম্যাচ শেষ করা। ওদের কাউকে নিয়েই আমার দুর্ভাবনা নেই। ওরা নেটে খুব ভালো ব্যাটিং করছে। ওদের মনোভাবও ভালো। আমাদের কেবল টুর্নামেন্টে নিজেদের প্রথম জয়টা প্রয়োজন।”

Share Button

     এ জাতীয় আরো খবর