March 14, 2026, 11:42 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

রাণী দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপের ৭০তম বিবাহবার্ষিকী উদযাপন

রাণী দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপের ৭০তম বিবাহবার্ষিকী উদযাপন

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ আসছে ২০ নভেম্বর তাদের ৭০তম বিবাহবার্ষিকী উদযাপন করতে যাচ্ছেন।

চার সন্তানের মধ্যে তিনজনেরই (চার্লস, অ্যানী ও অ্যান্ড্রু) বিবাহ বিচ্ছেদ হলেও এই রাজ দম্পতি কয়েক দশক ধরে একই সঙ্গে বসবাস করে আসছেন। তাদের দাম্পত্য জীবনে কোন ধরনের কলহ বা দ্বন্দ্বের কথা জানা যায়নি। খবর এএফপি’র। এখন, তারা সাত দশকপূর্ণ করা দম্পতিদের কাতারে শামিল হলেন। তবে তাদের এই বিয়ে বার্ষিকী উদযাপনে কোন অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়নি। কেবল বিয়ের ৭০ বছর পূর্তি উপলক্ষে গ্রিনিচ মান সময় ১৩০০টায় ওয়েস্টমিস্টার অ্যাবের ঘন্টা বাজানো হবে। বার্কিংহাম প্রাসাদের এক মুখপাত্র জানান, এলিজাবেথ ও ফিলিপ দিনটি রাজপরিবারের অন্য সদস্যদের সঙ্গে কাটাবেন। এই রাজ দম্পতির চার সন্তান, আট নাতি-নাতনী ও পাঁচ পুতি রয়েছে। এপ্রিল মাসে তাদের আরো একটি পুতি হওয়ার সম্ভাবনা রয়েছে। চার্লস তনয় প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটন তৃতীয় সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন। ৯৬ বছর বয়সী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ চলতি গ্রীষ্মকালের পর আর জনসম্মুখে আসেন নি। তিনি বই পড়ে ও ছবি এঁকে অবসর সময় পার করছেন। রানী দ্বিতীয় এলিজাবেথ তার দায়িত্ব ধীরে ধীরে তার বড় ছেলে প্রিন্স চালর্সকে বুঝিয়ে দিচ্ছেন। প্রিন্স চার্লেসের বয়স ৬৯ বছর। ১৩ বছর বয়সী এলিজাবেথের সঙ্গে ১৮ বছর বয়সী সেনা কর্মকর্তা ফিলিপের প্রথম দেখা হয়। ১৯৪৭ সালের ২০ নভেম্বর ওয়েস্টমিনস্টারে তাদের বিয়ে হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর