April 10, 2026, 5:09 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

জগন্নাথপুরে বিদ্যালয় নির্মাণের স্থান পরিদর্শন করলেন শিক্ষা কর্মকর্তা

মোঃ ফখরুল ইসলাম জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

mostbet

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রাথমিক বিদ্যালয় নির্মাণের স্থান পরিদর্শন করলেন উপজেলা

জগন্নাথপুরে বিদ্যালয় নির্মাণের স্থান পরিদর্শন করছেন শিক্ষা কর্মকর্তা  ছবিঃ মোঃ ফখরুল ইসলাম

শিক্ষা কর্মকর্তা। এতে গ্রামবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
জানাগেছে, জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই-হাবিবনগর গ্রামে কোন প্রাথমিক বিদ্যালয় না থাকায় কোমলমতি শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত রয়েছে। এর মধ্যে অনেক শিশু দুরের স্কুলে গিয়ে লেখাপড়া করতে গিয়ে নানা ভোগান্তির শিকার হয়ে আসছে। অবশেষে গ্রামবাসীর উদ্যোগে বিদ্যালয় নির্মাণের স্থান নির্ধারণ করা হয়। এদিকে-গ্রামবাসীর সাথে এগিয়ে আসেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন। ৯ জানুয়ারি বুধবার বিদ্যালয় নির্মাণের নির্ধারিত স্থান পরিদর্শন করেন জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদিন। এ সময় উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা রাপ্রুচাই মারমা, যুক্তরাজ্য প্রবাসী আবদুন নুর, উপজেলা সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তপন চন্দ্র শীল, হাবিবনগর গ্রামের মুরব্বী হাজী ফয়াজ উল্লাহ, ব্যবসায়ী সামছুল ইসলাম রানা, সৈয়দ জিতু মিয়া, ছুরত মিয়া, সিরাজ মিয়া, সুজাত খান, আব্দুল গনি, সাইফুর রহমান, মইন উদ্দিন, নিরঞ্জন কর, রানু মিয়া সহ এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/০৯ জানুয়ারি ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর