April 8, 2026, 1:51 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

আবারও আফ্রিকার বর্ষসেরা সালাহ

আবারও আফ্রিকার বর্ষসেরা সালাহ

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

টানা দ্বিতীয়বারের মতো আফ্রিকা মহাদেশের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন মিশরের ফরোয়ার্ড মোহামেদ সালাহ। গত মঙ্গলবার সেনেগালের রাজধানী ডাকারে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) আয়োজিত এক অনুষ্ঠানে ২০১৮ সালের সেরা ফুটবলারের পুরস্কার গ্রহণ করেন লিভারপুলের এই তারকা। সেরা হওয়ার পথে তিন জনের তালিকায় থাকা সেনেগালের সাদিও মানে ও গ্যাবনের পিয়েরে-এমেরিক আউবামেয়াংকে পেছনে ফেলেন সালাহ। পুরস্কার হাতে উচ্ছ্বসিত ২৬ বছর বয়সী এই স্ট্রাইকার বলেন, ছোটবেলা থেকে এই পুরস্কার জয়ের স্বপ্ন দেখেছি আমি। আর এখন এটা আমি টানা দুবার জিতলাম। ২০১৮ সালে লিভারপুল ও মিশরের হয়ে সব প্রতিযোগিতা মিলে ৪৪টি গোল করেন সালাহ। ২০১৭-১৮ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ৩২টি গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জেতেন ২৬ বছর বয়সী এই ফুটবলার। চলতি মৌসুমেও আছেন দারুণ ছন্দে। এ পর্যন্ত প্রিমিয়ার লিগে করেছেন ১৩ গোল।

Share Button

     এ জাতীয় আরো খবর