মোঃ আতাউর রহমান গাবতলী( বগুড়া) প্রতিনিধিঃ
গতকাল বগুড়া গাবতলীর দক্ষিনপাড়া আলোর সন্ধানী সমাজ কল্যান পরিষদের
উদ্যোগে অসহায় দুস্থ্য এতিম ছাত্র/ ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী ও নগত অর্থ প্রদান করা হয়েছে। এউপলক্ষে আলোচনা সভা জয়পুরহাট জেলা শিক্ষা অফিস সহকারী পরিদর্শক বাহালুল আলমের সভাপতিত্বে এবং সংগঠনের পরিচালক মাহমুদুল হাসান শামিমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জজ কোর্টের এপিপি এ্যাডঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিনপাড়া ইউপি সদস্য সংগঠনের উপদেষ্ঠা রায়হান কবীর সাধান, দক্ষিনপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুল আউয়াল। অন্যদের মাঝে ইউপি সদস্য ফারুক হোসেন, দক্ষিনপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মুঞ্জরুল হাবিব, অভিরামপুর সিদ্দিকিয়া দাখিল মাদরাসার সুপার মোফাজ্জল হোসেন,কাগইল ইউপি সদস্য বেলাল হোসেন, দি- ব্রিলিয়্যান্ট এসোসিয়েশনের বগুড়ার সাবেক মহাপরিচালক জাকিরুল ইসলাম, আব্দুল মোত্তালেব মিরাজ,সমাজসেবক রশিদুল ইসলাম, আব্দুস ছাত্তার, আব্দুল্লা আল মাহমুদ রানা, সংগঠনের সভাপতি আনিছার রহমান, সদস্য মোফাজ্জল হোসেন, ফিরদাউস আলম, আব্দুর রহিম, আব্দুস ছাত্তর, সেরিম রেজাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রাইভেট ডিটেকটিভ/০৯ জানুয়ারি ২০১৯/ইকবাল