প্রতি বছরের ন্যায় এবারও যশোরের মণিরামপুর উপজেলার মণিরামপুর সরকারি

পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা স্কুল,মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ক্রীড়া সমিতির উদ্দগে ৪৮তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা -২০১৮ অনুষ্ঠিত হয়েছে।গত ০৩/০১/১৯ তারিখ থেকে উপজেলার সকল স্কুলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং যে সকল ছাত্র-ছাত্রী ইউনিয়ন পর্যায়ে প্রথম স্থান অর্জন করে তাদের নিয়ে আজ ০৮/০১/১৯ তারিখ সকাল ১০টা থেকে মণিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাপনী খেলার আয়োজন করেন উপজেলা স্কুল,মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি।সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন রকম খেলায় অংশ গ্রহন করে। এই প্রতিযোগিতায় যে খেলা প্রাধান্য পায় তার ভিতর ক্রিকেট, ব্যাডমিন্টন, ভলিবল, গোলক,চাকতি,দৌড়,লাপ,সাতার ইত্যাদি।
সকাল থেকে শুরু হয়ে এই সকল খেলা বিকাল তিনটা পর্যন্ত চলে। খেলা শেষে বিকাল সাড়ে তিনটায় প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধীকার কারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের হাতে পুরষ্কার তুলেদেন অনুষ্ঠানের বিশেষ অতিথি, আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহামুদুল হাসান, সভাপতি জনাব, মোঃ আহসান উল্লাহ শরিফী, আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকা বৃন্দ।