আকাশ বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া সদরের গোকুল বালক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পর্যাপ্ত শ্রেণী কক্ষ ও বাথরুম
না থাকায় ছাত্র ঝড়ে পড়ছে, নতুন ছাত্র ভর্তি হতে চাচ্ছে না, সমস্যাগুলি সমাধানে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও সমাধান হচ্ছেনা।সরে জমিনে ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মাও: আব্দুর রউফ এর সাথে কথা বললে তিনি জানান, ১৯৩৬ সালে এ বিদ্যালয়টি স্থাপিত হলেও অনেক চড়াই উৎরাই পেরিয়ে বর্তমানে ২৫০ জন ছাত্র এখানে লেখাপড়া করছে। এ স্কুলে কোন বাথ রুম নেই,পাশের বালক উচ্চ বিদ্যালয়ের বাথরুমে শিক্ষার্থীদের বাথরুম সাড়তে হয়। পর্যাপ্ত শ্রেণী কক্ষ না থাকায় মাঝে মধ্যে খেলার মাঠে পাঠদান করা হয়। গত বছর একটি শ্রেণী কক্ষের চালা ঝড়ে উড়ে গেলেও তা এখন পর্যন্ত সংস্কার করা হয়নি। স্কুলের প্রধান শিক্ষক রেহেনা ইয়াসমিন জানান, এ স্কুলের সবচেয়ে বড় সমস্যা হলো বাথ রুম ও পর্যাপ্ত শ্রেণী কক্ষ না থাকা। সমস্যাগুলি দ্রুত সমাধানের জন্য শিক্ষা অধিদপ্তর সহ সংশ্লিষ্ট কর্তপক্ষের সহযোগীতা প্রয়োজন।
প্রাইভেট ডিটেকটিভ/০৯ জানুয়ারি ২০১৯/ইকবাল