April 8, 2026, 8:38 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

লড়াইয়ে এগিয়ে ক্রিস গেইল, মারুফের কাছে ‘বিগ বস’

লড়াইয়ে এগিয়ে ক্রিস গেইল, মারুফের কাছে ‘বিগ বস’

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

বিপিএলের দ্বিতীয় দিন দেখেছে স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের লড়াই। আরেকটি কাক্সিক্ষত লড়াই অপেক্ষায় তৃতীয় দিনে। অধিনায়ক স্মিথকে ছক কাটতে হবে ক্রিস গেইলকে সামলানোর। মুখোমুখি হওয়ার আগে রংপুর রাইডার্সের ব্যাটসম্যান মেহেদি মারুফের বিশ্বাস, লড়াইয়ে এগিয়ে ক্রিস গেইল। মারুফের কাছে যিনি ‘বিগ বস’।

মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে স্মিথের কুমিল্লা ভিক্টোরিয়ান্স মুখোমুখি হবে রংপুর রাইডার্সের। অনাপত্তিপত্র না আসায় রংপুরের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি গেইল। তবে সেই জটিলতা কেটে যাওয়ায় তৃতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নরা একাদশে পাচ্ছে এই বিস্ফোরক ওপেনারকে।

টি-টোয়েন্টির জগতে গেইলের চেয়ে বড় নাম আর নেই। কার্যকর ব্যাটিং ও বুদ্ধিদীপ্ত নেতৃত্ব মিলিয়ে স্মিথও আকর্ষণীয় এক প্যাকেজ। তবে রংপুরের মারুফ এগিয়ে রাখছেন গেইলকে। ব্যাখ্যা করলেন কারণও।

“সত্যি কথা বলতে, আমাদের দলে গেইল আছে। গেইল বাংলাদেশে অনেক বছর ধরে খেলছেন। এটা আমাদের জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। স্মিথের এটি প্রথম বিপিএল। বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ ছাড়া কোন খেলা খেলতে আসেননি। তো সুবিধা আমাদের থাকবে গেইলের জন্যই। এখানকার বোলারদের সবাইকেই ওর জানা। আমি ‘বিগ বস’ কে এগিয়ে রাখব।”

Share Button

     এ জাতীয় আরো খবর