April 8, 2026, 8:41 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

মন জয় করে নিয়েছেন স্মিথ

মন জয় করে নিয়েছেন স্মিথ

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

দলে যোগ দিয়েছেন মাত্র কয়েক দিন। ব্যক্তিত্ব ও বন্ধুত্বপূর্ণ আচরণ দিয়ে এর মধ্যেই সতীর্থদের মন জয় করে নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক স্টিভেন স্মিথ। বিশ্ব ক্রিকেটের বড় তারকা হয়েও যেভাবে সবার সঙ্গে সহজভাবে মিশছেন স্মিথ, তাতে মুগ্ধ কুমিল্লার অলরাউন্ডার মেহেদি হাসান।

প্রথমবার বিপিএল খেলতে এসেই স্মিথ পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নেতৃত্ব। প্রথম ম্যাচে রোববার নেতৃত্ব দিয়েছেন দলের জয়ে।

ওই ম্যাচের পর কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেছিলেন, মাঠে অনেক সক্রিয় স্মিথ। দলের সবাইকে যেভাবে সম্পৃক্ত রাখছেন, সেটিও মুগ্ধ করেছে কুমিল্লা কোচকে। সোমবার মিরপুর একাডেমি মাঠে দলের অনুশীলনের ফাঁকে অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদিও জানালেন মুগ্ধতার কথা।

সিলেট সিক্সার্সের বিপক্ষে সেই ম্যাচে মেহেদি নিয়েছেন দুটি উইকেট। মাঠের ভেতরে-বাইরের স্মিথকে দারুণ মনে ধরেছে ২৪ বছর বয়সী অলরাউন্ডারের।

“স্মিথ অধিনায়ক হিসেবে, মানুষ হিসেবে, সব দিক থেকেই ভালো। সব কিছুই ভালো লেগেছে। ম্যাচে নিজেকে এবং সবাইকে ব্যস্ত রাখে সে, যেটা টি-টুয়েন্টি ক্রিকেটের জন্য অনেক জরুরি। সবাইকে সে খেলায় মনোযোগী রাখে।”

“আসলে তার জন্য একদিনেই সবার সাথে মানিয়ে নেয়া সম্ভব নয়। সময় লাগবে। খেলতে খেলতে সে আমাদের উন্নতির জন্য আরও সাহায্য করতে পারবে। তবে সবার সাথেই সে অনেক মিশুক।”

Share Button

     এ জাতীয় আরো খবর