রাকিব হোসেন, ভোলা জেলা প্রতিনিধিঃ
ভোলা বোরহানউদ্দিন উপজেলার ডি.টি এম মাধ্যমিক বিদ্যালয় ৪৮ তম স্কুল ও মাদ্রাসা
শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার কুঞ্জেরহাট বাজার এলাকায় ঐতিহ্যবাহি বিদ্যাপিট ডি.টি এম মাধ্যমিক বিদ্যালয় এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তা মো: আ: কুদদূস। এসময় নির্বাহি কর্মকর্তা প্রধান অতিথি’র বক্তব্য বলেন, পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধূলায় মনোনিবাস করতে হবে। এতে শিক্ষার্থীদের মন ভালো থাকবে। পড়াশুনায় মন বসবে। মাদক থেকে দূরে থাকবে। সুন্দর সমাজ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম। তাই তরুনদের সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে। বর্তমান সরকার শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের খেলাধূলায় ব্যাপক গুরুত্ব আরোপ করেছেন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পাশাপাশি খেলাধূলায় শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমার বিশ্বাস, ডি.টি এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মন্নান সহ ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ, শিক্ষক মন্ডলি, শিক্ষার্থী বৃন্দ ও অভিভাবক বৃন্দ।
প্রাইভেট ডিটেকটিভ/০৮ জানুয়ারি ২০১৯/ইকবাল