April 9, 2026, 8:35 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

ভারতের ইতিহাস অস্ট্রেলিয়ায়

ভারতের ইতিহাস অস্ট্রেলিয়ায়

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

আগের দিন বৃষ্টির ফাঁকে এক সেশনের মতো খেলা সম্ভব হয়েছিল। সিডনি টেস্টের পঞ্চম দিন মাঠেই নামতে পারলো না দুই দল। সিরিজের শেষ দিন ভেসে গেল বৃষ্টিতে। দারুণ টেস্ট সিরিজের শেষটা হলো সাদামাটা। তবে অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো সিরিজ জেতা ভারতের জন্য তা বর্ণিলই।

চার ম্যাচের সিরিজে ড্র হলো কেবল সিডনি টেস্ট। অ্যাডিলেইড ও মেলবোর্নে জেতা ভারত ২-১ ব্যবধানে ঘরে তুললো সিরিজ। অবসান হলো তাদের ৭১ বছরের অপেক্ষার। উপমহাদেশের প্রথম দল হিসেবেই অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতল বিরাট কোহলির দল।

কুলদীপ যাদবের স্পিনে সিডনি টেস্টে প্রথম ইনিংসে ৩২২ রানের লিড নিয়েছিল সফরকারীরা। চতুর্থ দিন অস্ট্রেলিয়া ৪ ওভার ব্যাটিং করে কোনো উইকেট না হারিয়ে করে ৬ রান।

৩-১ ব্যবধানে সিরিজ জেতার হাতছানি ছিল কোহলিদের সামনে। সেই চেষ্টা করতে দিল না টানা বৃষ্টি। লম্বা সময় অপেক্ষার পর স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে পরিত্যক্ত ঘোষণা করা হয় পঞ্চম দিনের খেলা।

অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন টুপি খোলা অভিনন্দন জানিয়েছেন সিরিজ জয়ী ভারত দলকে।

“আমরা যখন ভারতে খেলি, আমরা জানি তা কত কঠিন।… শেষ দুই টেস্টে আমরা কিছুটা বাজে ক্রিকেট খেলেছি। এই জয় ভারতের প্রাপ্য।”

ভারতের প্রথম অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ায় সিরিজ জয়ের কীর্তি গড়া কোহলি ভাসছেন উচ্ছ্বাসে।

“এই মুহূর্তে এই দলের হয়ে আমি যতটা গর্বিত এর আগের কোনো ভারত দলের হয়ে ততটা ছিলাম না। আমি মনে করি, গত ১২ মাসে আমরা যে সংস্কৃতি গড়ে তুলতে পেরেছি তা অসাধারণ। আমি এই দলের সদস্য হতে পেরে গর্বিত।”

ভারতের একমাত্র ইনিংসে ১৯৩ রানের ইনিংসের সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জেতেন চেতেশ্বর পুজারা। সিরিজে তিনটি সেঞ্চুরি ও একটি ফিফটি করা এই টপ অর্ডার ব্যাটসম্যান জেতেন সিরিজ সেরার পুরস্কারও।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস: ৬২২/৭ ইনিংস ঘোষণা

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩০০

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (ফলো অন) (আগের দিন শেষে ৬/০) ৪ ওভারে ৬/০ (খাওয়াজা ৪*, হ্যারিস ২*; শামি ০/৪, বুমরাহ ০/২)

ফল: ড্র

সিরিজ: চার ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জয়ী ভারত

ম্যান অব দা ম্যাচ: চেতেশ্বর পুজারা

ম্যান অব দা সিরিজ: চেতেশ্বর পুজারা

Share Button

     এ জাতীয় আরো খবর