April 14, 2026, 7:28 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ভারত প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় সিরিজ জয়ের পথে

ভারত প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় সিরিজ জয়ের পথে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো পাঁচ উইকেট পাওয়া কুলদীপ যাদব সিডনি টেস্টে দলকে প্রথম ইনিংসে এনে দিলেন তিনশ ছাড়ানো লিড। তাতে ১৯৮৮ সালের পর প্রথমবারের মতো দেশের মাটিতে ফলো অনে নেমেছে অস্ট্রেলিয়া। দেশটিতে প্রথমবারের মতো সিরিজ জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ভারত।

বৃষ্টির বাধায় চতুর্থ দিন খেলা হলো এক সেশনেরও কম। দারুণ বোলিংয়ে এদিন ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ আরও দৃঢ় করেছে বিরাট কোহলির দল। দিন শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ বিনা উইকেটে ৬ রান। এখনও স্বাগতিকরা ৩১৬ রানে পিছিয়ে।

১৯৮৮ সালে সবশেষ দেশের মাটিতে কোনো টেস্টে ফলো অন করেছিল অস্ট্রেলিয়া। সেবার সিডনিতেই তাদের ফলো অন করিয়েছিল ইংল্যান্ড।

এ নিয়ে চারবার অস্ট্রেলিয়াকে ফলো অন করালো ভারত। ১৯৭৯-৮০ মৌসুমে দুইবার দেশের মাটিতে ফলো অন করিয়েছিল তারা। সবশেষ ১৯৮৬ সালে সিডনিতে স্বাগতিকদের ফলো অন করিয়েছিল ভারত।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে রোববার ৬ উইকেটে ২৩৬ রান নিয়ে খেলা শুরু করা অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে গুটিয়ে যায় ৩০০ রানে।

কোনো রান রান যোগ করার আগেই প্যাট কামিন্সকে ফিরিয়ে দেন মোহাম্মদ শামি। আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকমকে বোল্ড করে বিদায় করেন জাসপ্রিত বুমরাহ।

ন্যাথান লায়নকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে শূন্য রানে বিদায় করেন কুলদীপ। পরে জশ হেইজেলউডকে বিদায় করে অস্ট্রেলিয়াকে গুটিয়ে দেন এই বাঁহাতি রিস্ট স্পিনার।

ভারত প্রথম ইনিংসে পায় ৩২২ রানের লিড, যা অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের দ্বিতীয় সর্বোচ্চ। ১৯৯৮ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে ৪০০ রানের লিড ছিল স্বাগতিকদের।

কুলদীপ ৯৯ রানে নেন ৫ উইকেট। অস্ট্রেলিয়ায় মাত্র দ্বিতীয় সফরকারী বাঁহাতি রিস্ট স্পিনার হিসেবে পাঁচ উইকেট পেলেন তিনি।

 

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস: ৬২২/৭ ইনিংস ঘোষণা

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: (আগের দিন শেষে ২৩৬/৬) ১০৪.৫ ওভারে ৩০০ (হ্যান্ডসকম ৩৭, কামিন্স ২৫, স্টার্ক ২৯*, লায়ন ০, হেইজেলউড ২১; শামি ২/৫৮, বুমরাহ ১/৬২, জাদেজা ২/৭৩, কুলদীপ ৫/৯৯, বিহারি ০/২)

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (ফলো অন) ৪ ওভারে ৬/০ (খাওয়াজা ৪*, হ্যারিস ২*; শামি ০/৪, বুমরাহ ০/২)

 

Share Button

     এ জাতীয় আরো খবর