April 8, 2026, 8:58 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

দক্ষিণ আফ্রিকার সিরিজ ৯ উইকেটের জয়ে

দক্ষিণ আফ্রিকার সিরিজ ৯ উইকেটের জয়ে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

আনুষ্ঠানিকতা সারতে বেশি সময় নিলো না দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দিন সকালে দশ ওভারের মধ্যে ছোট লক্ষ্য পেরিয়ে গেল ফাফ দু প্লেসির দল। এক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে নিল স্বাগতিকরা।

কেপ টাউন টেস্ট ৯ উইকেটে জিতে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। ৪১ রানের লক্ষ্য ৯ ওভার ৫ বলে পেরিয়ে যায় স্বাগতিকরা।

চোটের জন্য রোববার নিউল্যান্ডসে ব্যাটিংয়ে নামতে পারেননি দক্ষিণ আফ্রিকার নিয়মিত ওপেনার এইডেন মারক্রাম। তার জায়গায় ডিন এলগারের সঙ্গে ইনিংস উদ্বোধন করতে নেমে দ্রুত ফিরেন টিউনিস ডি ব্রুইন। মোহাম্মদ আব্বাসের শর্ট বলে পুল করতে গিয়ে সরফরাজ আহমেদের গ্লাভস ধরা পড়েন তিনি।

মোহাম্মদ আমিরের বলে আঘাত পেয়ে মাঠ ছাড়েন টপ অর্ডার ব্যাটসম্যান হাশিম আমলা। অধিনায়ক দু প্লেসিকে নিয়ে বাকিটা সহজেই সারেন এলগার। এই ওপেনার ৩৯ বলে চারটি চারে অপরাজিত থাকেন ২৪ রানে।

প্রথম ইনিংসের দারুণ সেঞ্চুরির জন্য ম্যাচ সেরার পুরস্কার জেতেন ফাফ দু প্লেসি।

আগামী শুক্রবার জোহানেসবার্গে শুরু হবে তৃতীয় ও শেষ টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ১ম ইনিংস: ১৭৭

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৪৩১

পাকিস্তান ২য় ইনিংস: ২৯৪

দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: (লক্ষ্য ৪১) ওভারে ৯.৫ ওভারে ৪৩/১ (এলগার ২৪*, ডি ব্রুইন ৪, আমলা আহত অবসর ২*, দু প্লেসি ৩*; আমির ০/১৭, আব্বাস ১/১৪, আজহার ০/৮)

ফল: দক্ষিণ আফ্রিকা ৯ উইকেটে জয়ী

Share Button

     এ জাতীয় আরো খবর