April 8, 2026, 8:57 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

ওয়ার্নারের হতাশা রান আউটের সিদ্ধান্ত নিয়ে

ওয়ার্নারের হতাশা রান আউটের সিদ্ধান্ত নিয়ে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ক্যামেরার পেছনের আম্পায়ার যখন কোনো ভুল সিদ্ধান্ত দেন তখন বলার কিছু থাকে না- এভাবেই নিজের রান আউট নিয়ে প্রতিক্রিয়া জানালেন ডেভিড ওয়ার্নার। আগে ক্রিজ ছোঁয়ার পরও তৃতীয় আম্পায়ার আউট দেওয়ায় হতাশ সিলেট সিক্সার্স অধিনায়ক।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববারের প্রথম ম্যাচে সিলেট ইনিংসের পঞ্চম ওভারে আউট হয়ে যান ওয়ার্নার। ভুল বোঝাবুঝিতে তিনি ও তৌহিদ হৃদয় চলে যান এক প্রান্তে। টিভি রিপ্লেতে দেখে দেখা গেছে ওয়ার্নার ক্রিজ ছুঁয়েছেন আগে, কিন্তু তৃতীয় আম্পায়ার আউট দেন তাকেই।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এই আউটে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে হতাশার কথা জানান ওয়ার্নার।

“আমাকে অন্যরা বলেছে এটা ঠিক (সিদ্ধান্ত) ছিল না। আমি দেখিনি কি ঘটেছে। তবে দৃশ্যত আমি ভেতরে ছিলাম। আপনি যদি ক্যামেরার পেছনে থাকেন আর এই ধরনের ভুল সিদ্ধান্ত দেন আমি জানি না (কি বলা উচিত)। যারা এই ধরনের সিদ্ধান্ত দেন আমি তাদের হয়ে বলতে পারি না। আমাকে সিদ্ধান্ত মেনে নিতে হবে।”

নিজের রান আউটে তরুণ সতীর্থ তৌহিদের কোনো ভুল দেখেন না ওয়ার্নার।

“দিন শেষে আমরা এই রান আউট নিয়ে কথা বলেছি। ক্রিকেটে এই ধরনের ঘটনা ঘটেই। এখানে কারো ভুল নেই। এটা ¯্রফে ভুল বোঝাবুঝি। আমাদের এখান থেকে এগিয়ে যেতে হবে।”

 

Share Button

     এ জাতীয় আরো খবর