জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই-হবিবনগর গ্রামে প্রাথমিক বিদ্যালয়ের
স্থান নির্ধারণ করা হয়েছে।৬ জানুয়ারি রোববার বিদ্যালয়ের স্থান নির্ধারণ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ব্যবসায়ী আবদুস সামাদের সভাপতিত্বে ও পৌর যুবলীগ নেতা সৈয়দ জিতু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ব্যবসায়ী সামছুল ইসলাম রানা, হাজী ফয়জ উল্লাহ, ছুরত মিয়া, হাজী আহমদ আলী, হাজী সৈয়দ আলী সরাফত, সুজাত খান, সালামত মিয়া, সিরাজ মিয়া, মইন উদ্দিন, নিরেশ কর, চছি কর, এরশাদ মিয়া, আলী হোসেন, আমির হামজা, আলী আফসার, শহিদ মিয়া, আব্দুল জব্বার, আশিক মিয়া, গোলাপ মিয়া, সেলিম মিয়া প্রমূখ।
প্রাইভেট ডিটেকটিভ/০৬ জানুয়ারি ২০১৯/ইকবাল