April 8, 2026, 10:37 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

কুলদীপ, জাদেজাদের স্পিনে অস্ট্রেলিয়া বিপদে

কুলদীপ, জাদেজাদের স্পিনে অস্ট্রেলিয়া বিপদে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

সফরে প্রথমবারের মতো খেলতে নামা কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজার স্পিনে সিডনি টেস্ট নিয়ন্ত্রণ আরও দৃঢ় করেছে বিরাট কোহলির দল। দুই বাঁহাতি স্পিনারের নৈপুণ্যে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের পথে আরেকটু এগিয়ে গেছে ভারত।

চতুর্থ টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেটে ২৩৬ রান। ফলো অন এড়াতে এখনও ১৮৭ রান চাই সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা স্বাগতিকদের।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শনিবার বিনা উইকেটে ২৪ রান নিয়ে খেলা শুরু করা অস্ট্রেলিয়া প্রথম ঘণ্টায় হারায় উসমান খাওয়াজাকে। চায়নাম্যান কুলদীপকে স্লগ করতে গিয়ে চেতেশ্বর পুজারার হাতে ধরা পড়েন এই বাঁহাতি ব্যাটসম্যান। ভাঙে ৭২ রানের উদ্বোধনী জুটি।

দ্বিতীয় উইকেটে মার্নাস লাবুশেনের সঙ্গে ৫৬ রানের জুটিতে প্রতিরোধ গড়েন মার্কাস হ্যারিস। সাবধানী ব্যাটিংয়ে এগোনো এই জুটি ভাঙেন জাদেজা। ৮ চারে ৭৯ রান করা হ্যারিস একটু নিচু হওয়া বল স্কয়ার কাট করতে গিয়ে বোল্ড হয়ে বিদায় নেন।

শন মার্শকে বেশিক্ষণ টিকতে দেননি বাঁহাতি স্পিনার জাদেজা। ৭ চারে ৩৮ রান করা লাবুশেনকে থামান মোহাম্মদ শামি। ট্রাভিস হেডের ফিরতি ক্যাচ নিয়ে তার সঙ্গে পিটার হ্যান্ডসকমের ৪০ রানের জুটি ভাঙেন কুলদীপ। এই বাঁহাতি রিস্ট স্পিনার দ্রুত ফেরান অধিনায়ক টিম পেইনকে।

১৯৮ রানে ছয় উইকেট হারানো অস্ট্রেলিয়া প্রতিরোধ গড়ে হ্যান্ডসকম ও প্যাট কামিন্সের ব্যাটে। বৃষ্টি ও আলোকস্বল্পতায় দিনের খেলা আগেভাগেই শেষ হওয়ার আগে তারা গড়েন ৩৮ রানের জুটি। ফলো অন এড়াতে চতুর্থ দিন তাদের সামনে অপেক্ষা করছে কঠিন লড়াই।

কুলদীপ ৩ উইকেট নেন ৭১ রানে। জাদেজা ২ উইকেট নেন ৬২ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস: ৬২২/৭ ইনিংস ঘোষণা

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: (আগের দিন শেষে ২৪/০) ৮৩.৩ ওভারে ২৩৬/৬ (হ্যারিস ৭৯, খাওয়াজা ২৭, লাবুশেস ৩৮, মার্শ ৮, হেড ২০, হ্যান্ডসকম ২৮*, পেইন ৫, কামিন্স ২৫*; শামি ১/৫৪, বুমরাহ ০/৪৩, জাদেজা ২/৬২, কুলদীপ ৩/৭১)

 

Share Button

     এ জাতীয় আরো খবর