April 9, 2026, 6:35 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

রংপুর রাইডার্স গেইল, ডি ভিলিয়ার্সের অপেক্ষায়

রংপুর রাইডার্স গেইল, ডি ভিলিয়ার্সের অপেক্ষায়

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

শিরোপা ধরে রাখার অভিযানে প্রথম ম্যাচেই ধুঁকেছে রংপুর রাইডার্সের ব্যাটিং। দল তাই অপেক্ষায় তাদের সবচেয়ে বড় দুই ব্যাটিং তারকার। প্রথম ম্যাচে রংপুরের সেরা পারফরমার রবি বোপারার বিশ্বাস, ক্রিস গেইল ও এবি ডি ভিলিয়ার্স এলে বদলে যাবে রংপুরের ব্যাটিংয়ের চিত্র।

শুরুর কয়েক ম্যাচে ডি ভিলিয়ার্সকে না পাওয়া নিশ্চিত ছিল আগে থেকেই। গেইল ঢাকায় পা রেখেছেন ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে। বিস্ফোরক দুই ব্যাটসম্যানকে ছাড়াই তাই প্রথম ম্যাচ খেলতে নামে রংপুর।

সেই অভিজ্ঞতা খুব সুখকর হয়নি। চিটাগং ভাইকিংসের বিপক্ষে প্রথম ম্যাচে ৯৮ রানেই গুটিয়ে গেছে রংপুর। পরে বোলাররা লড়াই করলেও ম্যাচ হেরেছে তারা ৩ উইকেটে।

৩৫ রানে ৭ উইকেট হারানো রংপুরকে একশর কাছে নিয়ে গেছেন বোপারা। ৪৭ বলে করেছেন ৪৪ রান। ম্যাচ শেষে ইংলিশ অলরাউন্ডার বললেন, দল অপেক্ষায় ডি ভিলিয়ার্স ও গেইলের। অবশ্য মিরপুরের মন্থর উইকেটে ডি ভিলিয়ার্সের ব্যাটিং নিয়ে তার সংশয় আছে। তবে অন্য দুই মাঠে ডি ভিলিয়ার্স ঝড় তুলবেনই, বিশ্বাস তার।

“আমাদের ব্যাটিং লাইন আপে গেইল ও ডি ভিলিয়ার্স আছে। দুজনই বিশ্বমানের ব্যাটসম্যান, দলে ওরা থাকা মানে প্রতিপক্ষ ভয় পাবেই। ডি ভিলিয়ার্স হয়ত ছয় ম্যাচ পরে আসবে। পরের রাউন্ডের খেলা হবে সিলেট ও চট্টগ্রামের ভালো উইকেটে।”

“আমাদের জন্য এটা ভালো যে ডি ভিলিয়ার্স এসে সেরা উইকেটগুলোয় খেলবে। এখানে (মিরপুরে) কি হবে, তা কেবল ইশ্বরই জানেন। তবে চট্টগ্রামের উইকেটে যদি ডি ভিলিয়ার্স থিতু হয়ে যান, তাহলে বোলারদের জন্য শুভকামনা!”

রংপুরের দ্বিতীয় ম্যাচ টুর্নামেন্টের দ্বিতীয় দিনই, খুলনা টাইটানসের বিপক্ষে।

Share Button

     এ জাতীয় আরো খবর