April 9, 2026, 3:02 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

রোনালদো বছরের শুরুতে সেরার পুরস্কার জিতে উচ্ছ্বসিত

রোনালদো বছরের শুরুতে সেরার পুরস্কার জিতে উচ্ছ্বসিত

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

২০১৮ সালে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ নতুন বছরের শুরুতেই গ্লোব সকার অ্যাওয়ার্ড জিতে ভীষণ খুশি ক্রিস্তিয়ানো রোনালদো।

বিশ্বকাপ জয়ী দুই ফরাসি ফরোয়ার্ড অঁতোয়ান গ্রিজমান ও কিলিয়ান এমবাপেকে পেছনে ফেলে টানা তৃতীয়বারের মতো পুরস্কারটি জেতেন পর্তুগিজ ফরোয়ার্ড। বৃহস্পতিবার দুবাইয়ে এক অনুষ্ঠানে পুরস্কারটি তার হাতে তুলে দেওয়া হয়। ২০১১ সালের পর থেকে মোট পাঁচবার পুরস্কারটি জিতলেন তিনি।

বছরের সেরা এজেন্টের পুরস্কার জয়ী জর্জে মেন্দেস ও পরিবারের সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে দিয়ে ভালোলাগার কথা জানান রোনালদো।

“এর চেয়ে ভালো আর কিভাবে নতুন বছর শুরু করা যায়। আজ আমি যে প্রশংসা ও ভালোবাসা পেয়েছি সেজন্য সবাইকে ধন্যবাদ।”

গত বছরের জুলাইয়ে ১১ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইউভেন্তুসে যোগ দেওয়ার পর চলতি মৌসুমে ভালো ছন্দে আছেন রোনালদো। ইটালিয়ান ক্লাবটির হয়ে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলে ২৪ ম্যাচে করেছেন ১৫ গোল।

দুবাইয়ে গ্লোব সকার অ্যাওয়ার্ডে বর্ষসেরা ক্লাব নির্বাচিত হয়েছে আতলেতিকো মাদ্রিদ। আর সেরা কোচ হয়েছেন ফ্রান্সকে দ্বিতীয় বিশ্বকাপ জেতানো দিদিয়ের দেশম।

Share Button

     এ জাতীয় আরো খবর