April 8, 2026, 10:37 pm

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পুজারা ১৯৩, ইতিহাস পান্তের

পুজারা ১৯৩, ইতিহাস পান্তের

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

মাত্র ৭ রানের জন্য ডাবল সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরলেন চেতেশ্বর পুজারা। অস্ট্রেলিয়ায় ভারতের প্রথম উইকেটকিপার হিসেবে সেঞ্চুরি করলেন রিশাব পান্ত। তাদের ব্যাটে সিডনি টেস্টে প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়েছে সফরকারীরা।

৭ উইকেটে ৬২২ রানে ইনিংস ঘোষণা করেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার মাটিতে এটি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। শেষ বেলায় ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ২৪ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে অস্ট্রেলিয়া। স্বাগতিকরা এখনও ৫৯৮ রানে পিছিয়ে।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার ৪ উইকেটে ৩০৩ রান নিয়ে দিন শুরু করা ভারত শুরুতেই হারায় হনুমা বিহারিকে।

পঞ্চম উইকেটে পান্তের সঙ্গে ৮৯ রানের জুটি গড়া পুজারা আশা জাগিয়েছিলেন ক্যারিয়ারের চতুর্থ আর অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ডাবল সেঞ্চুরির। দারুণ ছন্দে থাকা টপ অর্ডার ব্যাটসম্যানকে ফিরতি ক্যাচ নিয়ে থামান অফ স্পিনার ন্যাথান লায়ন।

ভারতের অষ্টম ব্যাটসম্যান হিসেবে ১৯০-এর ঘরে আউট হন পুজারা। ৩৭৩ বলে খেলা তার ১৯৩ রানের ইনিংসটি গড়া ২২টি চারে।

এই ইনিংস শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে পুজারার গড় ৬০.০৭। দেশটির বিপক্ষে ২৫ বা এর বেশি ইনিংস খেলা ব্যাটসম্যানদের মধ্যে তার গড় এখন তৃতীয় সেরা। চলতি সিরিজে এখন পর্যন্ত এক হাজার ২৫৮ বল খেলেছেন পুজারা। চার বা তার কম টেস্টের সিরিজে যা চতুর্থ সর্বোচ্চ।

ক্রিজে এসেই শট খেলতে শুরু করেন রবীন্দ্র জাদেজা। অন্য প্রান্তে রানের গতি বাড়ান কিপার ব্যাটসম্যান পান্তও। দ্রুত জমে যায় দুই জনের জুটি। ৩৭.২ ওভারে তারা যোগ করেন ২০৪ রান। সপ্তম উইকেটে অস্ট্রেলিয়ার মাটিতে এটি সর্বোচ্চ। দেশের বাইরে সপ্তম উইকেটে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ।

১১৪ বলে ৭ চার ও ১ ছক্কায় ৮১ রান করা জাদেজাকে বোল্ড করে জুটি ভাঙেন লায়ন। সঙ্গে সঙ্গে ইনিংস ঘোষণা করেন বিরাট কোহলি।

১৫৯ রানে অপরাজিত থাকেন পান্ত। গত বছর এই তরুণ ইংল্যান্ডের মাটিতে ভারতের প্রথম কিপার হিসেবে করেছিলেন সেঞ্চুরি। এবার করলেন অস্ট্রেলিয়ায়। ১৮৯ বলে খেলা পান্তের অপরাজিত ইনিংসটি গড়া ১৫ চার ও এক ছক্কায়।

চার ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকা ভারত দ্বিতীয় দিন শেষে আছে ভালো অবস্থায়। তাদের কাছে দেশের মাটিতে প্রথমবারের মতো সিরিজ হারের শঙ্কায় থাকা অস্ট্রেলিয়ার সামনে কঠিন পরীক্ষা।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস: (আগের দিন শেষে ৩০৩/৪) ১৬৭.২ ওভারে ৬২২/৭ ইনিংস ঘোষণা (পুজারা ১৯৩, বিহারি ৪২, পান্ত ১৫৯*, জাদেজা ৮১; স্টার্ক ১/১২৩, হেইজেলউড ২/১০৫, কামিন্স ০/১০১, লায়ন ৪/১৭৮, লাবুশেন ০/৭৬, হেড ০/২০, খাওয়াজা ০/৪)

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১০ ওভারে ২৪/০ (হ্যারিস ১৯*, খাওয়াজা ৫*; শামি ০/৯, বুমরাহ ০/১২, জাদেজা ০/১, কুলদীপ ০/২)

Share Button

     এ জাতীয় আরো খবর