April 10, 2026, 5:02 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর গ্রামে প্রাথমিক বিদ্যালয় নির্মাণের দাবি

মোঃ ফখরুল ইসলাম জগন্নাথপুর (সুনামগঞ্জ)প্রতিনিধিঃ

mostbet

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই-হাবিবনগর গ্রামে একটি প্রাথমিক

জগন্নাথপুরে বিদ্যালয় নির্মানের দাবিতে গ্রামবাসীর সভা ছবিঃ মোঃ ফখরুল ইসলাম

বিদ্যালয় না থাকায় কোমলমতি শিক্ষার্থীরা লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছেন। অনেকে আবার দুরের স্কুলে গিয়ে লেখাপড়া করতে গিয়ে নানা ভোগান্তির শিকার হচ্ছেন। তাই জরুরী ভিত্তিতে হবিবনগর গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণের দাবিতে ফুসে উঠেছেন গ্রামবাসী।অবশেষে ৪ জানুয়ারি শুক্রবার হবিবনগর গ্রামে প্রাথমিক বিদ্যালয় নির্মাণের দাবিতে গ্রামবাসীর উদ্যোগে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আবদুস সামাদের সভাপতিত্বে ও পৌর যুবলীগ নেতা সৈয়দ জিতু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ব্যবসায়ী ছুরত মিয়া, সালামত মিয়া, সামসুল ইসলাম রানা, হাজী সৈয়দ আলী সরাফত, হাজী ফয়াজ উল্লাহ, হাজী আহমদ আলী, হাজী আব্দুল বশির, সিরাজ মিয়া, সুজাত খান, আলী হোসেন, আবদুল জব্বার, জব্বার মিয়া, নিরেশ কর, আলী আফসার, সাইফুর রহমান, বাদশা মিয়া, নিরঞ্জন কর প্রমূখ।বক্তারা জরুরী ভিত্তিতে হবিবনগর গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় নির্মাণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। এ ব্যাপারে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, হবিবনগর গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। এখন শুধু অনুমোদনের অপেক্ষা করছি। অনুমোদন হয়ে গেলে হবিবনগর গ্রামে প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা হবে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/০৪ জানুয়ারি ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর